Advertisement
E-Paper

টলিপাড়ার প্রভাবশালী নায়কের হাত আর মাথায় নেই, তাই একের পর এক ছবি থেকে বাদ উঠতি নায়িকা?

ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, টলিপা়ড়ার এক বড় তারকার হাত ধরেই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করার চেষ্টায় ছিলেন তিনি। নায়কও একসময়ে নায়িকার জন্য প্রযোজক-পরিচালকদের সঙ্গে কথা বলেছিলেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৫:০০
কেন বাদ পড়ছেন টলিপাড়ার নায়িকা?

কেন বাদ পড়ছেন টলিপাড়ার নায়িকা? ছবি: সংগৃহীত।

হাতেগোনা দুই থেকে তিনটি ছবিতে অভিনয় করেছেন নায়িকা। তাতেই তিনি টলিপা়ড়ার একাংশের মন জয় করেছেন। অনেকে আবার বলিপাড়ার আলোচিত অভিনেত্রীর সঙ্গে তাঁর মিল খুঁজে পান। টলিপাড়ার জনপ্রিয় তারকার সঙ্গে নামও জড়িয়েছিল তাঁর। শোনা যাচ্ছে, টলিপাড়ার এই আলোচিত সুন্দরীর ঝুলি থেকে একের পর এক ছবি ফস্কে যাচ্ছে। সম্প্রতি নাকি বাদ পড়েছেন আরও এক বড় নায়কের ছবি থেকে।

ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, টলিপা়ড়ার এক বড় তারকার হাত ধরেই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করার চেষ্টায় ছিলেন তিনি। নায়কও এক সময়ে নায়িকার জন্য প্রযোজক-পরিচালকদের সঙ্গে কথা বলেছিলেন। সেই অনুযায়ী নাকি জোর করে ছবিতে রাখাও হয়েছিল তাঁকে। শোনা যাচ্ছে, এত কিছুর পরে আর এই নায়িকার সঙ্গে কাজ করতে রাজি নন টলিপাড়ার সেই আলোচিত নায়ক।

তাই নাকি অভিনেত্রী বাদ পড়ছেন একের পর এক কাজ থেকে। যদিও বাইরে থেকে তা বোঝার উপায় নেই। সর্বত্র নাকি তিনি বলেছেন, যে ধরনের চরিত্রে তাঁকে অভিনয়ের জন্য বলা হয়েছে, সেখানে নাকি তাঁর তেমন কোনও কাজের জায়গাই নেই। তাই তিনি প্রায় সব ছবিকেই না করছেন। সূত্র বলছে, টলিপাড়ার প্রভাবশালী নায়কের হাত মাথা থেকে উঠে যেতেই নাকি বেজায় সমস্যায় পড়েছেন নায়িকা। কিন্তু বাইরে সে কথা প্রকাশ করতে পারছেন না।

Actor Tollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy