Advertisement
E-Paper

Alia-Ranbir:যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন আলিয়া? মুখ খুললেন রণবীর

প্রেম, বিয়ে, সন্তানের আগমন। প্রথম দিন থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে আলিয়া-রণবীর। যমজ সন্তানের মা হতে চলেছেন আলিয়া? মুখ খুললেন রণবীর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১২:১৪
সত্যি জানালেন রণবীর

সত্যি জানালেন রণবীর

হবু মা আলিয়া ভট্ট আর হবু বাবা রণবীর কপূরকে নিয়ে কৌতুহলের শেষ নেই অনুরাগীদের। বিশেষত যে দিন থেকে সুখবরের কথা সামনে এনেছেন তাঁরা, সে দিন থেকেই শুরু নানা জল্পনার। এর মাঝেই নতুন খবর হল আলিয়া নাকি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন।

হঠাৎ কেন এই প্রশ্ন? এই মুহূর্তে ‘সামশেরা’র প্রচারে ব্যস্ত নায়ক। চলছে একের পর এক সক্ষাৎকার। মুম্বই সংবাদ সংস্থাকে দেওয়া তেমনই এক সাক্ষাৎকারে খেলার ছলে উত্তর দিয়ে বসেন রণবীর। তাঁকে বলা হয় নিজের সম্পর্কে এমন কিছু বলতে, যার মধ্যে দুটি সত্য এবং একটি অসত্য। সেই উত্তরেই অভিনেতা বলেন, “আমার যমজ সন্তান আসতে চলেছে। খুব তাড়াতাড়ি জীবনের সবথেকে বড় ছবি মুক্তি পাবে এবং কাজের থেকে লম্বা বিরতি নিতে চলেছি।” আর এই উত্তর শোনার পর থেকে উঠছে একটাই প্রশ্ন। তবে কি সত্যিই যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন আলিয়া?

না তা নিয়ে যদিও নায়িকার তরফ থেকে মেলেনি কোনও উত্তর। তবে অবশেষে মুখ খুললেন হবু বাবা। মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে রণবীর বলেন, “বিনা কারণে বিতর্ক তৈরি না করাই ভাল। ওরা আমাকে নিজের সম্পর্কে দু’টি সত্যি এবং একটি অসত্য কথা বলতে বলেছিল। আমি তা বলেছি। এ বার কোন কথাটা সত্যি আর কোনটা মিথ্যে তা আমি সত্যিই ফাঁস করতে রাজি নই।”

চলতি বছরের এপ্রিলেই সাত পাকে বাধা পড়েন রণবীর আলিয়া। তার আগে পাঁচ বছর চুটিয়ে প্রেম। এই কয়েক বছরে ‘রণলিয়া’ জুটির অফস্ক্রিন রসায়ন মন কেড়েছে দর্শকের। তবে শুধুই অফস্ক্রিনেই সীমাবদ্ধ নেই ‘রণলিয়া’র প্রেম। আসছে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১:শিবা’। এ বার পর্দায় এই জুটির প্রেম কতটা ম্যাজিক ছড়ায়, এখন সেটাই দেখার।

Ranbir Kapoor Alia Bhatt Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy