Advertisement
E-Paper

Ranbir-Alia:পাপারাৎজির ঝলকানি থেকে কি দূরে রাখবেন সন্তানকে!কী বললেন রণবীর?

আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। রণবীর-আলিয়ার ঘরে আসছে নতুন অতিথি। সেই অতিথির দেখা কি পাবে পাপারাৎজি ?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ১৩:৩৮
কী বললেন রণবীর?

কী বললেন রণবীর?

সদ্য মুক্তি পেয়েছে রণবীর কপূরের ‘সামশেরা’। ছবির প্রচারে চূড়ান্ত ব্যস্ত ছিলেন হবু বাবা। প্রতিটি সাক্ষাৎকারে জীবনের নতুন অধ্যায় নিয়ে প্রশ্নের মুখোমুখি নায়ক।

অভিনেতাদের জীবনের এখন একটা বড় অংশ হল পাপারাৎজি। বিমানবন্দর, শ্যুটিং, রেস্তরাঁ প্রতিটি মুহূর্তে ফ্রেমবন্দি হন তারকারা। তাই নতুন অতিথি এলেও যে তেমনটাই ঘটবে তা তো এখন থেকেই আন্দাজ করা যায়। কিন্তু রণবীর নিজের ব্যক্তিগত জীবনকে ক্যামেরার ঝলকানি থেকে বরাবরই আড়ালে রাখার চেষ্টা করেছেন। সন্তান এলেও কি তা-ই করবেন? না কি সন্তানকে আড়ালে রাখবেন না? এমন নানা প্রশ্ন উঠে আসছে।

বলিউডের সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “সময় আসুক তখন ভাবব। আপাতত এই মুহূর্তগুলোকে উপভোগ করতে চাই।” রণবীর আরও যোগ করেন, “জানি এমন একটা ইন্ডাস্ট্রিতে আমি থাকি, সেখানে আমার ব্যক্তিজীবন নিয়ে মানুষের কৌতূহল থাকবে। সন্তান জন্মানোর পর এই বিষয়ে আমি আর আলিয়া কথা বলে সিদ্ধান্ত নেব।”

করিনা এবং সইফ অবশ্য দুই সন্তানের ক্ষেত্রেই কোনও লুকোছাপা করেননি। কিন্তু অন্য দিকে রানি মুখোপাধ্যায়-আদিত্য চোপড়া, অনুষ্কা শর্মা-বিরাট কোহলি— সন্তানকে পাপারাৎজির ঝলকানি থেকে রেখেছেন শত হস্ত দূরে। রণবীর-আলিয়ার ক্ষেত্রে ঠিক কী হয়, তা সময় বলবে।

Ranbir Kapoor Alia Bhatt Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy