Advertisement
E-Paper

অবশেষে বরফ গলল? ফরহানকে ‘ডন ৩’-এর জন্য কত টাকা ফেরত দিতে রাজি হলেন রণবীর?

‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পরেই বদলে যায় সমীকরণ। ফরহানের ছবি থেকে বেরিয়ে যান রণবীর। নির্মাতারা দাবি করেন, ক্ষতিপূরণ দিতে হবে অভিনেতাকে। কারণ, ছবির কাজ শুরু হয়ে গিয়েছিল। এই নিয়েই চলছিল বিতণ্ডা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৯:৫৭
Ranveer Singh is reportedly ready to compensate Farhan Akhtar for Don 3

রণবীর কত টাকা দিতে রাজি ফরহানকে? ছবি: সংগৃহীত।

‘ডন ৩’ নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছে বিতর্ক। প্রথমে শোনা গিয়েছিল, এই ছবিতে অভিনয় করবেন রণবীর সিংহ। কিন্তু ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পরেই বদলে যায় সমীকরণ। ছবি থেকে বেরিয়ে যান রণবীর। নির্মাতারা দাবি করেন, ক্ষতিপূরণ দিতে হবে অভিনেতাকে। কারণ, ছবির কাজ শুরু হয়ে গিয়েছিল। এই নিয়েই চলছিল বিতণ্ডা। অবশেষে কি বরফ গলল? কত টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হলেন রণবীর?

শোনা যাচ্ছে, ছবির পরিচালক ফরহান আখতার ও রণবীর মধ্যস্থতায় এসেছেন। এই ছবির চুক্তিতে সই করার সময়ে ১০ কোটি টাকা নিয়েছিলেন রণবীর। সেই অর্থ ফরহানের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্টকে ফেরত দিতে তিনি রাজি হয়েছেন বলে শোনা যাচ্ছে। রণবীর ১০ কোটি টাকা ফেরত দেবেন বলে জানা যাচ্ছে। এখানেই শেষ নয়। রণবীরের পরবর্তী ছবি ‘প্রলয়’-এর প্রযোজনার অংশীদার হওয়ার প্রস্তাবও রণবীর দিয়েছেন ফরহানকে।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সফল হওয়ার পরেই নাকি ফরহান আখতারের ‘ডন ৩’ থেকে বেরিয়ে যান রণবীর। ফরহানের ছবির ঘোষণা হয়েছিল ২০২৩ সালে। সৃজনশীল মতবিরোধের জন্যই রণবীর এই ছবি থেকে বেরিয়ে যান বলে শোনা গিয়েছে। সূত্রের কথায়, “ছবির চিত্রনাট্য পছন্দ হয়নি রণবীরের। কিছু পরিবর্তনের কথা বহু বার বলেছিলেন তিনি। উল্টো দিকে প্রযোজনা সংস্থার দাবি, প্রথমে যে চিত্রনাট্য ঠিক হয়েছিল, তাতে রণবীরের সম্মতি নিয়েই তারা কাজ শুরু করে দিয়েছিল।” তবে রণবীর প্রকাশ্যে এই নিয়ে কোনও বিবৃতি দেননি এখনও।

Advertisement
Ranveer Singh Farhan Akhtar Don 3
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy