মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে দাবি, হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ থেকে ছয় জন। সকলের মুখে ছিল মাস্ক। হাতে একে ৪৭-এর মতো বন্দুক। আচমকাই পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এখনও পর্যন্ত পহেলগাঁওয়ে হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকে রাগের প্রকাশ ছড়িয়ে পড়ছে গোটা দেশে। সমাজমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। ক্ষোভপ্রকাশ করেছেন বলিউডের তাবড় তারকা। কাশ্মীরে ঘটে যাওয়া হৃদয়বিদারক এই ঘটনায় সমব্যাথী অভিনেত্রী সারা আলি খান। যদিও দুঃখপ্রকাশ করতে গিয়ে নিজেই সমালোচনার শিকার হলেন সইফ-কন্যা।
আরও পড়ুন:
এমনিতেই ভ্রমণপিপাসু বলে নাম রয়েছে সারার। গত বছরও কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন মা ও ভাইয়ের সঙ্গে। সেই সময় সেখানকার নৈসর্গিক রূপ দেখে মুগ্ধ হয়ে যান। তাই পহেলগাঁওয়ের রক্তাক্ষয়ী এই ঘটনায় দুঃখ পেয়েছেন অভিনেত্রী। সারার কথায়,‘‘ এমন একটা নৃসংশ ঘটনায় ভিতর থেকে নড়ে গিয়েছি। এই জায়গাটা পৃথিবীর মধ্যে স্বর্গ বলা হয়। এমন সুন্দর শান্তির জায়গায় এমন একটা ঘটনা। আমি শান্তি চাই পাশপাশি বিচার চাই।’’ এই লেখার সঙ্গে সারা নিজের কাশ্মীর ভ্রমণের ছবি দিতেই বাঁধে গণ্ডগোল। নেটপাড়ার একটা বড় অংশ সমালোচনায় মুখর হয়েছে। কেউ লিখেছেন, বোকা, কেউ তাঁকে অংসবেদনশীলের তকমা দিয়েছে। সকলেরই প্রায় একটা দাবি, ‘‘এমন একটা ঘটনায় নিজের ছবি দেওয়ার কি আছে মাথা মোটা নাকি।’’ যদিও সমাজমাধ্যমে এ হেন সমালোচনায় উত্তর দেননি সারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা