Advertisement
E-Paper

Aryan Khan: জেলে আরিয়ানের হাতে গীতা-কোরান, সুনাগরিক হয়ে ওঠার প্রতিশ্রুতি দিলেন শাহরুখ-তনয়

“আমি একদিন এমন কিছু করব, যাতে আপনি গর্বিত হবেন।” নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিক সমীর ওয়াংখেড়েকে কথা দিলেন শাহরুখ-তনয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ ১৫:০২
সমীর ছাড়া আর কারও সঙ্গে কথা বলছেন না আরিয়ান।

সমীর ছাড়া আর কারও সঙ্গে কথা বলছেন না আরিয়ান।

হাজতে কাউন্সেলিং চলছে শাহরুখ-পুত্র আরিয়ান খানের। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিক সমীর ওয়াংখেড়ের সঙ্গে কথা বলছেন তিনি। ভবিষ্যতে তিনি একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবেন এবং দেশের জন্য কাজ করবেন। সমীরকে নাকি এমনই কথা দিয়েছেন শাহরুখ-তনয়।

৮ অক্টোবর থেকে বন্দিদশা চলছে আরিয়ানের। হাজতে তাঁর সঙ্গে অনবরত কথা বলছেন সমীর। এনসিবি-র এই আধিকারিকই প্রমোদতরীর মাদক পার্টিতে ছদ্মবেশে গিয়েছিলেন। আরিয়ান এবং তাঁর সঙ্গীদের পরবর্তীকালে তিনিই গ্রেফতার করেছিলেন। এনসিবি সূত্রে খবর— সমীরকে আরিয়ান কথা দিয়েছেন, তিনি যা করেছেন, তার পুনরাবৃত্তি আর কখনও হবে না। বলেছেন, “আমি এক দিন এমন কিছু করব, যাতে আপনি গর্বিত হবেন।”

সংবাদমাধ্যমকে সমীর বলেছেন, “আমরা প্রতিদিন ওর সঙ্গে দু’তিন ঘণ্টা ধরে কথা বলছি।” অভিযুক্তদের গীতা, কোরান, বাইবেলের মতো ধর্মীয় বইও দেওয়া হয়েছে জেলে। তালিকা থেকে বাদ পড়েননি আরিয়ানও।

জেলের জীবনযাপনে এখনও অভ্যস্ত হতে পারেননি আরিয়ান। সেখানকার খাবার খেতেও তাঁর অসুবিধা হচ্ছে বলে হাজত সূত্রে খবর। আপাতত আলাদা ব্যারাকে রাখা হয়েছে শাহরুখ-পুত্রকে। বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তাও। সমীর ছাড়া বাকি কারও সঙ্গেই বিশেষ কথা বলছেন না আরিয়ান। একাধিক বার জামিনের আবেদন করেও ছাড়া পাননি। ২০ অক্টোবর ফের শুনানি হবে শাহরুখ-পুত্রের।

Shah Rukh Khan Aryan Khan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy