Advertisement
E-Paper

এর পরই শ্রদ্ধার বিয়ে, পাত্র কে হবেন ইঙ্গিত বরুণ ধাওয়ানের

মাঝে মাঝে তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায়। কিন্তু তার পরেও কেউ জিজ্ঞেস করলে মুখে কুলুপ আঁটেন তাঁরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ১৭:১৭
শ্রদ্ধা কি বিয়ের জন্য প্রস্তুত?

শ্রদ্ধা কি বিয়ের জন্য প্রস্তুত?

বরুণ-নাতাশার পর এ বার কি শ্রদ্ধা কপূরের পালা? হালের এক ইনস্টাগ্রাম পোস্ট উস্কে দিল তেমন জল্পনা।
বরুণ ধাওয়ান আর নাতাশা দালালের বিয়ের ছবি পোস্ট করে আলোকচিত্রী রোহন শ্রেষ্ঠ তাঁদের অভিনন্দন জানিয়েছিলেন। আর তার উত্তরে বরুণ লিখেন, ‘আশা করি তুমিও তৈরি’। কিন্তু তৈরি কার জন্য? সেখানেই উঠে এসেছে শ্রদ্ধা কপূরের নাম।
গত ৩ বছর ধরে শ্রদ্ধার সঙ্গে নাকি রোহনের মাখোমাখো প্রেমের সম্পর্ক। যদিও দু’জনের কেউই এ নিয়ে বিশেষ কথা বলেননি। মাঝে মাঝে তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায়। কিন্তু তার পরেও কেউ জিজ্ঞেস করলে মুখে কুলুপ আঁটেন তাঁরা।
মেয়ে মুখে কুলুপ আঁটলেও, সেটা অবশ্য বাবার স্টাইল নয়। ফলে শক্তি কপূরকে জানতে চাওয়া হলে, তিনি বলেছিলেন, ‘‘মেয়ে ভালবেসে যাকে বিয়ে করবে, তাকেই মেনে নেব।’’ তবে কি আপনার হবু জামাই রোহন শ্রেষ্ঠ? মুম্বইয়ের সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে শক্তি বলেছিলেন, ‘‘শুধু রোহন কেন, যে কেউ হতে পারে।’’ তবে রোহন যে তাঁর মেয়ের বাল্যবন্ধু এবং খুব ঘনিষ্ঠ বন্ধু সে কথা শক্তি মেনে নেন।
আপাতত এই হচ্ছে শ্রদ্ধা আর রোহনের প্রেমের হাল। কিন্তু বরুণের বিয়ের ছবি ও সে প্রসঙ্গে রোহন-বরুণের কথোপকথন থেকে অনেকেরই ধারণা বাল্যবন্ধুত্ব বিয়ের আসনে এসে পড়ল বলে!

Varun Dhawan Shraddha Kapoor Rohan Shrestha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy