Advertisement
E-Paper

Shreema Bhattacharya: কাউকে ধরে রাখা যায় না, যে যাওয়ার সে যাবেই, গৌরবকে বিঁধলেন শ্রীমা?

দীর্ঘ দিনের সম্পর্ক ছিল গৌরব-শ্রীমার। নিজেদের প্রেম নিয়ে কখনও বিশেষ রাখঢাক করেননি তাঁরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৬
শ্রীমা ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্য।

শ্রীমা ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্য।

প্রেম ভেঙেছে প্রায় এক বছর আগে। গৌরব রায়চৌধুরীর সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে যদিও কখনও মুখ খোলেননি শ্রীমা ভট্টাচার্য। তিক্ত অতীত ভুলে আপাতত নিজেকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছেন তিনি। সম্প্রতি 'দিদি নম্বর ১'-এ এসে সে কথাই কি আরও এক বার স্পষ্ট করলেন গৌরবের প্রাক্তন বান্ধবী? জীবনের নানা দিক নিয়ে কথা বলতে বলতেই উঠে আসে সম্পর্কের প্রসঙ্গ। তখনই শ্রীমা বলেন, “আমি একটা জিনিস বুঝতে পারলাম। জীবনে কাউকে ধরে রাখা যায় না। যে যাওয়ার, সে যাবেই। এটাকেও আমার শিক্ষা মনে হয়েছে।”

দীর্ঘ দিনের সম্পর্ক ছিল গৌরব-শ্রীমার। নিজেদের প্রেম নিয়ে কখনও বিশেষ রাখঢাক করেননি তাঁরা। কিন্তু আচমকা বিচ্ছেদ ভেঙে দিতে পারেনি শ্রীমাকে। বরং মানসিক ভাবে আরও দৃঢ় হয়েছেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে শ্রীমা বলেন, “আমার মধ্যে হয়তো কিছু কমতি রয়েছে। সেটা আমি জানি না। সেই জন্য ভাবছি, নিজে আরও ভাল একজন মানুষ হয়ে উঠব কী ভাবে। অনেকগুলো দিন চলে গিয়েছে। এখন একটু ভাল আছি। মন দিয়ে কাজ করছি।” অনেকেই মনে করছেন, গৌরবের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গেই এ ধরনের মন্তব্য করেছেন তিনি।

অতীতে আনন্দবাজার অনলাইনকে শ্রীমা জানিয়েছিলেন, গত অক্টোবরের পর থেকে গৌরবের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ হয়নি। অন্য দিকে, ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের ‘নিরুপমা’ অর্কজা আচার্যের সঙ্গে গৌরবের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এ সব গুঞ্জনকে কখনওই বিশেষ গুরুত্ব দেননি গৌরব বা অর্কজা। শ্রীমাও অতীত ভুলে নিজেকে গুছিয়ে নিয়েছেন নিজের মতো করে।

Gourab Roy chowdhury Shreema Bhattacherjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy