Advertisement
E-Paper

Alia-Ranbir: ‘বেবিমুন’ কাটাতে বিদেশে ‘রণলিয়া’, সোনমের পথেই হাঁটলেন হবু মা-বাবা

প্রচার পর্ব চলছে, তাঁর ফাঁকেই বিদেশ পাড়ি রণবীর-আলিয়ার। কোথায় গেলেন হবু মা-বাবা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ২০:০৪
বেবিমুনে রণবীর আলিয়া

বেবিমুনে রণবীর আলিয়া

‘ডার্লিংস’এবং ‘ব্রহ্মাস্ত্র’ ছবি দু’টির প্রচারপর্ব তুঙ্গে। তার মাঝেই ‘বেবিমুন’ কাটাতে বিদেশ পাড়ি দিলেন রণবীর কপূর, আলিয়া ভট্ট।

২০২২-এর প্রথম দিন থেকেই চর্চায় ‘রণলিয়া’ জুটি। প্রথমে বিয়ে , তার পর এখন সন্তানসম্ভবা নায়িকা। রবিবার রাতে রণবীর এবং আলিয়া দু’জনেই পাপারাৎজির ক্যামেরায় ফ্রেমবন্দি হলেন। তখন থেকেই সবার একটাই প্রশ্ন, কোথায় চললেন শ্রীমান এবং শ্রীমতী কপূর। সেই উত্তর দিলেন আর এক কপূর। সোনম কপূর।

খুব শীঘ্রই মা হবেন সোনম। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। হবু মা সোনমও এই মুহূর্তে কাটাচ্ছেন জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। মঙ্গলবার সকালে নিজের একটি ছবি ভাগ করে নেন আলিয়া। তখনই সকলের মনে প্রশ্ন ওঠে,জায়গাটি কোথায়? তারপর সোনমের মন্তব্যেই পরিষ্কার হয়ে যায় সব কিছু। সোনম লেখেন, ‘আমিও আমার বেবিমুনে এইখানেই গিয়েছিলাম।’

‘বেবিমুন’ কাটাতে ইটালি গিয়েছিলেন সোনম। আর এখন রণবীর-আলিয়াও নিজের ‘বেবিমুন’ কাটাচ্ছেন সেই দেশেই। আপাতত পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানানোর অপেক্ষায় ‘রণলিয়া’।

Alia Bhatt Ranbir Kapoor Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy