Advertisement
E-Paper

বিরাট কোহালিদের সঙ্গে খেলতে চাইছেন সানি লিওনি!

সামনেই ভারতের মাটিতে ইংল্যান্ড সিরিজ। ভারতীয় দলের সঙ্গে সত্যিই মাঠে নামবেন নাকি সানি?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ২১:০৩
বিরাট কোহালি ও সানি লিওনি

বিরাট কোহালি ও সানি লিওনি নিজস্ব চিত্র

বিরাট কোহালিদের সঙ্গে খেলতে নামার ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী সানি লিওনি! ব্যাগ গুছিয়ে নেওয়ার ইঙ্গিতও দিলেন তিনি। সামনেই ভারতের মাটিতে ইংল্যান্ড সিরিজ। ভারতীয় দলের সঙ্গে সত্যিই মাঠে নামবেন নাকি সানি?

সম্প্রতি একটি পোস্টে সে রকমই ইঙ্গিত দিলেন প্রাক্তন পর্নস্টার ও অধুনা বলিউড অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে লেখা, ‘ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার জন্য ব্যাগ গোছাই নাকি তা হলে?’ নীচে হ্যাশট্যাগে লেখা, ‘ইন্ডিয়ান ক্রিকেট টিম’।

মশকরা করলেন সানি লিওনি। পোস্টের ভিডিয়োটি দেখলেই বোঝা যাবে এমন কথা কেন বলেছেন তিনি। ব্যাট হাতে দাঁড়িয়ে অভিনেত্রী। পিছনে তাঁর ছোট্ট ছেলে উইকেট নিয়ে নাড়াচাড়া করতে ব্যস্ত। সামনে থেকে ছুটে এল বল। প্রবল দাপটে একেবারে ছক্কা হাঁকিয়ে দিলেন সানি। ক্যামেরা ঘুরতেই দেখা গেল বল বেশ খানিকটা দূরে গিয়ে পড়েছে। খোদ ‘বোলার’ বল পাকড়াও করতে ছুটলেন সে দিক পানে।

Bollywood Indian Cricket team Sunny Leone india vs england
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy