Advertisement
E-Paper

Vicky-Katrina: ভিকি-ক্যাটরিনার বিয়েতে পর্দা উঠবে বলিউডের আর এক তারকা জুটির সম্পর্কের?

কড়া নাড়ছে ভি-ক্যাটের বিয়ে। শোনা যাচ্ছে, সেখানেই নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনবেন আর এক তারকা-জুটি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৬:২৫
ভিকি এবং ক্যাটরিনার বিয়েতে অতিথি হবেন তাঁরা।

ভিকি এবং ক্যাটরিনার বিয়েতে অতিথি হবেন তাঁরা।

কড়া নাড়ছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের বিয়ে। ভক্তকুল যতই চর্চায় মশগুল হোক, এখনও পর্যন্ত মুখে কুলুপ খোদ পাত্র-পাত্রীর। যদিও বলিপাড়া জুড়ে আপাতত নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, ‘ভিক্যাট’-এর বিয়ের দিনেই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চলেছেন বলিউডের আরও এক তারকা-জুটি। জানেন, তাঁরা কারা?

কৌতূহল বাড়ছে তো? কয়েকটি সূত্র দেওয়া যাক বরং!

এই প্রেমিক-প্রেমিকা যুগল সম্প্রতি একটি ছবি করেছেন। জুটি হিসেবে দর্শকের প্রশংসাও পেয়েছেন তাঁরা।

শোনা যায়, মলদ্বীপেও ছুটি কাটাতে গিয়েছিলেন দু’জনে। যুগলে ছবি দেননি ঠিকই। তবে একই সময়ে একই জায়গার ছবি দু’জনের ইনস্টাগ্রামে। দু’য়ে দু’য়ে চার করতে দেরি হয়নি অনুরাগীদের।

ইনস্টাগ্রামেও তাঁদের খুনসুটিও কারও নজর এড়ায়নি।

এতক্ষণে নিশ্চয়ই বুঝতে বাকি নেই কাদের কথা হচ্ছে! সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। শোনা যাচ্ছে, ভিকি-ক্যাটরিনার বিয়েতে তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরা মাতবেন নাচে-গানে। সেই তালিকায় যোগ হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার নাম। জুটি হিসেবেই নাকি একসঙ্গে মঞ্চে আসবেন দু’জনে। তাঁদের ছবি ‘শেরশাহ’-র গানে নাচতে দেখা যাবে সিদ্ধার্থ-কিয়ারাকে।

পর্দা পেরিয়ে আরও এক ধাপ। এ বার নাকি পর্দা সরিয়ে নিজেদের সম্পর্ককেই প্রকাশ্যে আনবেন এই চর্চিত জুটি! খবর এখনও তেমনটাই।

Vicky Kaushal katrina kaif Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy