Advertisement
E-Paper

দেশের বাইরে বর্ষবরণ উদ্‌যাপনের প্রস্তুতি রুকমার, সঙ্গী কে?

‘লালকুঠি’ শেষ হয়েছে বেশ কয়েক মাস হল। হাতে অনেকটা সময় এখন রুকমার। তাই তো নতুন বছর উদ্‌যাপন করতে দেশের বা‌ইরে উড়ে গেলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১৮:৪৮
বছরের শেষটা প্রিয় বন্ধুর সঙ্গে দেশের বাইরে কাটানোর সব রকম ব্যবস্থা করে ফেললেন রুকমা রায়।

বছরের শেষটা প্রিয় বন্ধুর সঙ্গে দেশের বাইরে কাটানোর সব রকম ব্যবস্থা করে ফেললেন রুকমা রায়। ছবি: সংগৃহীত।

প্রথম বার দেশের বাইরে যাওয়ার আনন্দই আলাদা। সেই ভ্রমণের সঙ্গী যদি আবার প্রিয় বন্ধু হন, তা হলে তো কোনও কথাই নেই। বছরের শেষটা প্রিয় বন্ধুর সঙ্গে দেশের বাইরে কাটানোর সব রকম ব্যবস্থা করে ফেললেন অভিনেত্রী রুকমা রায়। শ্রীতমা রায়চৌধুরীর সঙ্গে রুকমার বন্ধুত্বের কথা জানেন না, এমন কম মানুষই আছেন। বন্ধুকে নিয়েই বর্ষবরণের পরিকল্পনা করে ফেললেন। বিমানবন্দর থেকেই শুরু ভিডিয়ো করা। কিন্তু কোথায় গেলেন তাঁরা, রিলে অবশ্য সে কথা প্রকাশ করেননি।

কত ক্ষণ আর লুকিয়ে রাখবেন! অবশেষে ফাঁস করলেন। শ্রীতমার সঙ্গে ব্যাঙ্কক উড়ে গিয়েছেন রুকমা। নতুন বছরকে সেখান থেকেই স্বাগত জানাবেন রুকমা। ব্যাঙ্কক থেকে বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। চারিদিকে ক্রিসমাসের আমেজ। নতুন বছরের উত্তেজনা। সব মিলিয়ে বর্ষবরণের আনন্দে বুঁদ রুকমা এবং শ্রীতমা।

এই মুহূর্তে কিছুটা হলেও চাপমুক্ত তিনি। সদ্য শেষ হয়েছে সিরিয়াল ‘লালকুঠি।’ তাই এখন কিছুটা ছুটির মেজাজে। প্রিয় বান্ধবীর সঙ্গে বেশ কিছু দিনের বিরতি। তার পরেই আবার ফিরবেন নতুন ভাবে নতুন কাজে।

Rooqma Ray New Year 2023 Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy