Advertisement
E-Paper

নতুন বৌ দর্শনাকে নিয়ে বাড়ি ফেরার সময়েই আসল চমক! কী করলেন সৌরভ দাস?

১৫ ডিসেম্বর ধুমধাম করে বিয়ে করেছেন সৌরভ দাস এবং দর্শনা বণিক। বিয়ের পর শ্বশুরবাড়ি ফিরলেন নায়িকা। সেখানেই চমক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১৪:২১
Tollywood actor Saurav Das returned home with his newly wedded wife Darshana Banik in a vintage car.

সৌরভ-দর্শনা। ছবি: সংগৃহীত।

শনিবার রাতে নতুন বৌ-কে নিয়ে বাড়ি এসেছেন অভিনেতা সৌরভ দাস। তারকাদের বিয়ে মানে কিছু না কিছু অভিনবত্ব থাকবে। সৌরভ এবং দর্শনা বণিকের বিয়ে নিয়েও অনেক রকমের ভাবনাচিন্তার কথা শোনা যাচ্ছিল। ১৫ ডিসেম্বর সেই ঝলকই দেখা গেল বিয়ের আসরে। নাচতে নাচতে দর্শনাকে বিয়ে করতে এলেন সৌরভ। অপেক্ষা করছিলেন অভিনেত্রী। বিয়ের পর রোম্যান্টিক গানে তাল মেলাতেও দেখা যায় নবদম্পতিকে। বিয়েতেই চমকের শেষ, ভেবেছিলেন অনেকে। কিন্তু আসল চমক দেখা গেল গিন্নিকে বাড়ি নিয়ে যাওয়ার সময়। হুড খোলা রোলস্‌ রয়েস-এ চাপিয়ে বৌকে নিয়ে ফিরলেন সৌরভ। বাইপাসের রাস্তায় দেখা গেল সেই গাড়ি। যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। দেখা গেল, পর্দার ‘মন্টু’র কাঁধে মাথা দিয়ে নিশ্চিন্তে বসে দর্শনা। শ্বশুরবাড়িতে পৌঁছতেই একগাল হাসি তাঁর মুখে।

প্রেম বা সম্পর্ক নিয়ে কোনও কথা প্রকাশ্যে বলেননি তাঁরা। সৌরভ-দর্শনার বিয়ের কথা আচমকাই জানতে পারেন সবাই। তাঁদের বিয়ে নিয়ে নানা রকমের জল্পনা ছিল। সাবেকি সাজে বিয়ের দিন ধরা দেন বর-কনে। দর্শনার পরনে ছিল রুপোর উপর সোনার জল করা কাজের বেনারসি। আর সৌরভ পরেছিলেন সাদা পাঞ্জাবি, সঙ্গে মানানসই শাল। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন সৌরভ গঙ্গোপধ্যায় থেকে টলিপাড়ার অনেকেই।

বিয়ের পর যদিও নবদম্পতিকে দেখা যায়নি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন এখনই তাঁদের মধুচন্দ্রিমার কোনও পরিকল্পনা নেই। আগামী দু’মাস শুটিংয়ের জন্য ব্যস্ত তিনি। তবে মার্চ কিংবা এপ্রিলে কোথাও ঘুরতে যাবেন তাঁরা।

Tollywood Tollywood News Saurav Das Darshana Banik Sourav Darshana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy