Advertisement
E-Paper

মধ্যরাতে হঠাৎ সলমনের ফোন, অট্টহাসিতে ফেটে পড়েন তিনি! কী ঘটেছিল, জানান বরুণ ধবন

ছবিমুক্তির আগে একটি বিস্তর ট্রোল্‌ড হয়েছিলেন বরুণ। অভিনয় নিয়ে তাঁকে কটাক্ষে বিদ্ধ করা হয়েছিল। বৃহস্পতিবার এই ছবির সাফল্যের উদ্‌যাপন হল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৫
Varun Dhawan said that he got a call from Salman Khan at night

(বাঁ দিকে) সলমন খান, বরুণ ধবন (ডান দিকে)। —ফাইল চিত্র।

মধ্যরাতে হঠাৎ সলমন খানের ফোন। চমকে গিয়েছিলেন বরুণ ধবন। ফোন ধরেই শুনেছিলেন ভাইজানের অট্টহাসি। তার পরে ঠিক কী হয়েছিল?

কিছু দিন আগেই মুক্তি পায় বরুণের ছবি ‘বর্ডার ২’। ছবিটি বক্সঅফিসে সফল। কিন্তু ছবিমুক্তির আগে বিস্তর ট্রোল্‌ড হয়েছিলেন বরুণ। অভিনয় নিয়ে তাঁকে কটাক্ষে বিদ্ধ করা হয়েছিল। বৃহস্পতিবার এই ছবির সাফল্যের উদ্‌যাপন হল। সেখানে বরুণ জানান, তাঁর অভিনয় নিয়ে যখন সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে, তখন তাঁর কাছে আসে সলমনের ফোন।

বরুণের কথায়, “এ সব যখন হচ্ছে, মধ্যরাতে আমি হঠাৎ ফোন পাই সলমনের থেকে। খুব হাসছিলেন ভাই। তার পরে উনি বলেন, ‘ভাল দিন আসছে।’ আমার উপর যে উনি বিশ্বাস রেখেছেন, তা সত্যিই খুব গুরুত্বপূর্ণ আমার কাছে।” ‘বর্ডার ২’ দেখে ফের বরুণকে ফোন করেছিলেন সলমন। সেই দিন প্রশংসা করেছিলেন ভাইজান। অভিনেতার বক্তব্য, “ছবিটা মুক্তি পাওয়ার পরে উনি আবার আমাকে ফোন করেন এবং বলেন, ‘আমি সত্যিই তোমার জন্য খুব খুশি। আমি তোমার জন্য খুব গর্ব বোধ করছি, বেটা।’ এই কথা আমার মন ছুঁয়ে গিয়েছে। তখন রাত দু’টো বাজে। আমি আমার বিছানার উপরেই দাঁড়িয়ে পড়ি।” নিজের উত্তেজনা সেই দিন ধরে রাখতে পারেননি বরুণ। সলমনের থেকে প্রশংসা পেয়ে খুব আনন্দিত হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ছবির গান ‘ঘর কব আয়োগে’ প্রথমে মুক্তি পেয়েছিল। সেই গানে বরুণের অভিব্যক্তি নিয়ে ব্যঙ্গ করেছেন নিন্দকেরা। বরুণের হয়ে মুখ খুলেছিলেন ছবির প্রযোজক নিধি দত্তও। ছবিটি মুক্তি পাওয়ার পরে অবশ্য প্রশংসিত হন বরুণ। ছবিতে বরুণ ছাড়াও অভিনয় করেছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ ও অহান শেট্টী।

Varun Dhawan Salman Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy