Advertisement
E-Paper

Kapil Sharma: কপিল শর্মার জন্য অজান্তেই তিন লক্ষ টাকা খরচ হয়েছিল বিরাট কোহলীর

বহু বছর আগের কথা। দলের সঙ্গে শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিলেন বিরাট। বিমানবন্দরে বসে কপিলের অনুষ্ঠান দেখছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৯:০২
কপিল শর্মা এবং বিরাট কোহলী

কপিল শর্মা এবং বিরাট কোহলী

কপিল শর্মার গুণগ্রাহীর সংখ্যা নেহাত কম নয়। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলীও রয়েছেন সেই তালিকায়। কিন্তু জানেন কি, কপিলের জন্য ৩ লক্ষ টাকা চলে গিয়েছিল বিরাটের?

সে বহু বছর আগের কথা। দলের সঙ্গে শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিলেন বিরাট। বিমানবন্দরে বসে কপিলের অনুষ্ঠান দেখছিলেন তিনি। বিরাট ভাবছিলেন, বিমানবন্দরের ওয়াইফাই ব্যবহার করে কপিলের অনুষ্ঠান দেখছেন তিনি। কিন্তু আদপে নিজের ফোনের ডেটা খরচ করছিলেন তিনি। কপিলের অনুষ্ঠান দেখতে দেখতে একটা সময় সেই ডেটাও ফুরিয়ে যায়। বিরাটের দাদা ফোন করে বিষয়টি তাঁকে জানানোর পর হুঁশ ফেরে তাঁর। তিনি জানান, ফোনের ডেটা খরচ করে বিরাটের প্রায় তিন লক্ষ টাকার বিল হয়েছে। তবে কপিলের জন্য এই টাকা খরচ করাতে কোনও আফসোস ছিল না তাঁর।

২০১৪ সালে কপিল শর্মার অনুষ্ঠান ‘কমেডি নাইটস উইদ কপিল’-এ এসে নিজের এই অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বিরাট। তিনি জানিয়েছিলেন, দলের সকলে মিলে একসঙ্গে বসে কপিলের শো দেখতেন তাঁরা। এ ছাড়াও দলের সতীর্থদের নিয়ে নানা মজার গল্প সে দিন ফাঁস করেছিলেন তিনি।

Bollywood Virat Kohli Kapil Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy