Advertisement
E-Paper

বাচ্চাদের কাছ থেকে কী শিখেছেন কাজল?

মা হওয়া যে মুখের কথা নয়, তা হাড়ে হাড়ে বুঝেছেন কাজল। বুঝেছেন, বাচ্চাদের মানুষ করতে গেলে কত কী-ই না শেখাতে হয়! আর বাচ্চাদের শেখাতে গিয়েই তাদের কাছ থেকেও অনেক কিছু না কি শিখেছেন নায়িকা! সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে অন্তত এমনটাই জানালেন তিনি!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ১২:২৩

মা হওয়া যে মুখের কথা নয়, তা হাড়ে হাড়ে বুঝেছেন কাজল। বুঝেছেন, বাচ্চাদের মানুষ করতে গেলে কত কী-ই না শেখাতে হয়! আর বাচ্চাদের শেখাতে গিয়েই তাদের কাছ থেকেও অনেক কিছু না কি শিখেছেন নায়িকা! সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে অন্তত এমনটাই জানালেন তিনি!

তা, ছেলে-মেয়ে কী শিখিয়েছে তাদের মাকে?

কাজল বলছেন, “এটা আমি বাচ্চাদের কাছ থেকে শিখেছি, যেটা মুখে বলছেন, সেটা আপনাকেও মেনে চলতে হবে!”

এই প্রসঙ্গে নায়িকা উদাহরণ দিয়েছেন খাওয়ার আগের হাত ধোওয়ার! এই কথাটা সব মা-ই তাঁর ছেলে-মেয়েদের বলে থাকেন! কাজলও বলেছেন। তবে, বিশেষ করে এই প্রসঙ্গটাই টেনে আনার এক কারণও রয়েছে। নায়িকা ইদানীং নাম লিখিয়েছেন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার সামাজিক প্রকল্পে। যেখানেই যাচ্ছেন তিনি, সতর্ক করছেন সবাইকে, “খাওয়ার আগে হাত ধুতে ভুলো না!” আর এই শিক্ষাদানের পালা যে সবার আগে নিজের বাড়ি থেকে শুরু হয়েছিল, এটাই সে দিন সম্মেলনে জানালেন কাজল।

আর বিশদে বললেন তাঁর উপলব্ধির কথা। কথাটা বলার পরেই যে তাঁর বাচ্চারা সেটা মেনে চলত, এতটাও মাতৃভক্ত তারা নয়! তা ছাড়া, কোন বাচ্চারই বা খিদের মুখে হাত ধোওয়ার কথা মনে থাকে? অতএব, প্রত্যেক বার, তাদের সঙ্গে নিজেরও হাত ধুয়ে তবেই খেতে বসতেন নায়িকা। বাচ্চারা যখন দেখত, মা যা বলছে, সেটাই করছে, তখন তারাও শুনতে থাকে মায়ের কথা!

এখানেই শেষ নয়! হাত ধোওয়াটা যে কতটা দরকার, সেটা বোঝানোর জন্য ইউভি আলোর নীচে হাত নিয়ে গিয়ে বাচ্চাদের দেখিয়েছিলেন কাজল, কত জীবাণু ভেসে বেড়ায় বাতাসে!

সত্যি, কথায় আর কাজে এক, এ রকম মা আর ক’জন হতে পারেন! কাজল যে পেরেছেন, সেটা তো দেখাই যাচ্ছে!

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy