Advertisement
E-Paper

কথা জড়িয়ে যাচ্ছে, হাসপাতালে শুয়ে, তা-ও ভোরে ফোন করে শুটিংয়ের কথা বলেছিলেন, এটাই শিক্ষণীয়: লীনা

১০ ফেব্রুয়ারি ৮৪ বছর পূর্ণ করলেন প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। এখনও ধারাবাহিকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। জন্মদিনে তাঁর কোন স্মৃতি ভাগ করে নিলেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৮
মাধবী মুখোপাধ্য়ায়ের জন্মদিনে কোন স্মৃতি ভাগ করে নিলেন লেখিকা লীন গঙ্গোপাধ্যায়?

মাধবী মুখোপাধ্য়ায়ের জন্মদিনে কোন স্মৃতি ভাগ করে নিলেন লেখিকা লীন গঙ্গোপাধ্যায়? ছবি: সংগৃহীত।

১০ ফেব্রুয়ারি বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের ৮৫তম জন্মদিন। যদিও তাঁর মনের বয়স এখনও বাড়েনি। এখনও শুটিং সেটে তাঁর একই উত্তেজনা দেখা যায়। বিন্দুমাত্র ক্লান্তি নেই শরীরে। এই মুহূর্তে তাঁকে দর্শক দেখছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে। প্রবীণ অভিনেত্রীর সঙ্গে বহু বছরের সম্পর্ক লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের। জন্মদিনে বিশেষ অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন লীনা।

বয়স হয়েছে। তাই তাঁর জন্য সে ভাবেই ধারাবাহিকের শুটিংয়ের সময় রাখতে চেষ্টা করেন লেখিকা। যাতে তাঁর কোনও কষ্ট না হয়। কিন্তু মাধবীর তা নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই। তিনি আরও বেশি করে সেটে থাকতে চান। লীনা বললেন, “আসলে এতটাই পরিবারের মতো হয়ে যায় সবটা। দেরিতে ‘কলটাইম’ পেলে ওঁর নিজের ভাল হয়। কারণ, তা হলে বেশি ক্ষণ শুটিংয়ে থাকতে পারেন। ওঁর ধৈর্যই শিক্ষণীয়।” জন্মদিনে বার বার একটাই স্মৃতি মনে পড়ে যাচ্ছে লীনার। অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ফোন করে শুটিংয়ের কথা জানতে চাইছিলেন প্রবীণ অভিনেত্রী।

লীনা যোগ করেন, “এক বার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন মাধবীদি। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা নেমে গিয়েছিল। কথা জড়িয়ে যাচ্ছিল। তার পরেও ভোরবেলা হাসপাতাল থেকে ফোন করেছিলেন উনি। শুটিং করতে পারবেন না বলে জানিয়েছিলেন। সেই সঙ্গে কবে থেকে আবার শুটিং করবেন সেটাও জানতে চেয়েছিলেন। তখনও কথা জড়িয়ে যাচ্ছে। ওই দিনটার কথা আমি কখনও ভুলতে পারব না।” প্রবীণ অভিনেত্রীর ৮৫তম জন্মদিনে তাই লীনার একটাই প্রার্থনা, তিনি যেন সুস্থ থাকেন এবং যেমন ভাবে শুটিং চালিয়ে যাচ্ছেন, সেই ভাবেই যেন কাজ করে যেতে পারেন।

Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy