Advertisement
E-Paper

মুম্বইয়ে মৃত্যু, আশা ভোসলের অস্থি বিসর্জন করতে ভিন্‌রাজ্যে গেল পরিবার, কান্নায় ভেঙে পড়লেন নাতনি জ়নাই

আশার মৃত্যুর পর নাতনি জ়নাইকে বার বার দেখা গিয়েছে ঠাকুরমার জন্য শোক প্রকাশ করতে। এ বার ঠাকুরমার অস্থি বিসর্জন করলেন নাতনি নিজেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৬:২৮
আশার অস্থি বিসর্জন।

আশার অস্থি বিসর্জন। ছবি: সংগৃহীত।

১২ এপ্রিল প্রয়াত হন গায়িকা আশা ভোসলে। মুম্বইয়ে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গায়িকার মৃত্যুর পরে সাত দিন পেরিয়ে গিয়েছে। এর মাঝে বার বার নাতনি জ়নাইকে দেখা গিয়েছে ঠাকুরমার জন্য শোক প্রকাশ করতে। এ বার ঠাকুরমার অস্থি বিসর্জন করলেন নাতনি নিজেই।

আশার অস্থি বিসর্জন করা হয়েছে বারাণসীর গঙ্গায়। প্রাথমিক পুজো, নিয়ম পালন করেন তাঁর ছেলে আনন্দ ভোসলে। শেষে অস্থি বিসর্জন করেন নাতনি। সেই সময়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জ়নাই। আশার মৃত্যুর পর জ়নাই জানান, তিনি বন্ধুহারা হয়ে গিয়েছেন। জ়নাইয়ের কথায়, ‘‘আমার সব দুষ্টুমির সঙ্গী, আমার সেরা বন্ধু, এমন একজনকে হারিয়েছি, যে আমার কাছে গোটা পৃথিবীর সমান। জন্মের পর প্রথম আমাকে কোলে তুলে নিয়েছিলেন তিনিই। এখন আমি কী করব? সকালে ঘুম থেকে উঠে কাকে জড়িয়ে ধরব? কার সঙ্গে চা খাব? আমি বাড়ি ফিরলে প্রতিদিন কে আমার জন্য অপেক্ষা করে থাকবে বা কার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করব?’’

মুম্বইয়ের লোয়ার পরলের বাড়িতে আশার শেষ দিনগুলি কেটেছে। এ ছাড়াও মুম্বই শহরে তাঁর আরও বাড়ি রয়েছে। পুণেতেও রয়েছে একটি বাড়ি। মুম্বইয়ের পেডার রোডের প্রভু কুঞ্জে রয়েছে তাঁর একটি বাড়ি। শোনা যায়, প্রায় ৮০-১০০ কোটি টাকার জমি-বাড়ি রয়েছে আশার। গায়িকার এই বিপুল পরিমাণ সম্পত্তি পাচ্ছেন তাঁর ছেলে ও নাতনি জ়নাই।

Asha Bhosle Zanai Bhosle Bollywood Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy