Advertisement
E-Paper

বাজারচলতি নামীদামি প্রসাধনী নয়, রোজকার কয়েকটি অভ্যাসেই ত্বকে আসবে জেল্লা এবং কোমলতা

ঘরোয়া উপায়ে কিংবা বাজারচলতি প্রসাধনী— ত্বকের দেখাশোনা করতে অনেক কিছু করে থাকেন। কিন্তু ত্বক ভাল থাকে কয়েকটি অভ্যাসে। সেগুলি কী?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১৯:৫৪
ত্বক ভাল থাকে কয়েকটি অভ্যাসে।

ত্বক ভাল থাকে কয়েকটি অভ্যাসে। ছবি: সংগৃহীত

বাজারচলতি প্রসাধনীর সাহায্যে পরিচর্যা ত্বকের যত্নের শেষ কথা নয়। ত্বক শরীরের স্পর্শকাতর অংশ। একটু এদিক থেকে ওদিক হলেই সমস্যা বাধে ত্বকে। তাই যত্ন নেওয়ার সময় সতর্ক হওয়া ছাড়া উপায় নেই। বাইরে থেকে ত্বকের যত্ন নিতে ত্রুটি রাখেন না কেউই। ঘরোয়া উপায়ে কিংবা বাজারচলতি প্রসাধনী— ত্বকের দেখাশোনা করতে অনেক কিছু করে থাকেন। তাতে সাময়িক সুফল মিললেও, তা দীর্ঘস্থায়ী হয় না। কারণ ত্বক ভাল থাকে কয়েকটি অভ্যাসে।

বেশি করে জল খান

ত্বকের যত্নে বেশি করে জল খাওয়ার বিকল্প নেই। জল শরীর ভিতর থেকে পরিষ্কার রাখে। শরীরের যাবতীয় টক্সিন বাইরে বার করে দেয় জল। ফলে ভিতর থেকে পরিষ্কার থাকে ত্বক। বেশি করে জল খেলে আলাদা করে ত্বকের যত্ন নেওয়ারই প্রয়োজন হয় না। ত্বকের কোষগুলি সজীব রাখতেও জলের ভূমিকা অনবদ্য। শরীর এবং ত্বকের যত্ন একসঙ্গে নিতে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া জরুরি।

ত্বকের কোষগুলি সজীব রাখতেও জলের ভূমিকা অনবদ্য।

ত্বকের কোষগুলি সজীব রাখতেও জলের ভূমিকা অনবদ্য। ছবি: সংগৃহীত

ময়েশ্চারাইজারের ব্যবহার

ত্বক ভিতর থেকে মসৃণ রাখতে জলের প্রয়োজন। তেমনি ত্বকে কোমলতা আনতে ময়েশ্চারাইজার ব্যবহার করাও অত্যন্ত জরুরি। বিশেষ করে এই শীতের সময় ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। ত্বকের মসৃণতা ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার না করলেই নয়। মেক আপ করলে তা তোলার পরেও মুখে ময়েশ্চারাইজার মেখে নেওয়া জরুরি। তাতে ত্বক নরম থাকে।

ঘুমোতে যাওয়ার আগে মেক আপ তোলা

ত্বকের দেখাশোনায় গুরুত্বপূর্ণ বিষয় হল যত্ন নিয়ে মেক আপ তোলা। সুন্দর দেখাতে রূপটান করা যতটা জরুরি, সময় নিয়ে তা তোলাও খুব গুরুত্বপূর্ণ। নয়তো র‌্যাশ, ব্রণর মতো নানারকম সমস্যা এসে হাজির হবে। কী দিয়ে মেক আপ তুলছেন, সেটাও কিন্তু জরুরি। নারকেল তেল, মেক আপ তোলার ঠান্ডা টিস্যু ব্যবহার করুন।

বেশি করে শাকসব্জি খান

ত্বক ভাল রাখতে শাকসব্জি, ফল খাওয়ার দিকে জোর দিন। রোজকার পাতে যেন মরসুমি সব্জি দিয়ে তৈরি কোনও তরকারি থাকে। সেই সঙ্গে নিয়ম করে ফল খাওয়াও জরুরি। ফল এবং শাকসব্জিতে থাকা নানা ধরনের উপকারী উপাদান ভিতর থেকে ভাল রাখে ত্বক।

Skin care Beauty Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy