Advertisement
E-Paper

ডায়াবিটিস ঠেকাতে রোজ মেথি ভেজানো জল খান? কিন্তু জানেন কি, কতটা পরিমাণ মেথি আপনার প্রয়োজন?

ডায়াবিটিস হলেই মেথি ভেজানো জল খাওয়ার নিদান দেন অনেকে। কিন্তু কতটা পরিমাণ মেথি খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত থাকবে, তা জানেন না অনেকেই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ১৪:৪২
Image of  fenugreek.

উচ্চ রক্তচাপ এবং ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে মেথি ভেজানো জল খান। ছবি: সংগৃহীত।

শরীর ঠান্ডা রাখতে ঘুম থেকে উঠে মেথি ভেজানো জল খাচ্ছেন। এর ফলে ডায়াবিটিস আক্রান্তদের রক্তে শর্করার ভারসাম্যও বজায় থাকে। এ ছাড়া উচ্চ রক্তচাপ এবং ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ, চুল পড়া রোধ থেকে শুরু করে রক্তাল্পতার সমস্যায়ও সাহায্য করে। তাই ‘সুপার ফুড’-এর তালিকায় নাম রয়েছে মেথির। কিন্তু ডায়াবিটিস নিয়ন্ত্রণে মেথির ভূমিকা ঠিক কতটা?

বিশ্ব জুড়ে ডায়াবিটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ কোটিরও বেশি। টাইপ-২ ডায়াবিটিস মেলিটাস হল বিপাকহারজনিত সাধারণ একটি রোগ। খাবার থেকে পুষ্টিরস শোষণ করে, তাকে শক্তিতে রূপান্তরিত করার এই প্রক্রিয়া ব্যাহত হয় ডায়াবিটিস হলে। খাবার খাওয়ার পর রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। রক্তে থাকা শর্করা শোষণ করতে মস্তিষ্ক থেকে সঙ্কেত পাঠানো হয় অগ্ন্যাশয়ে। যার ফলে ইনসুলিন ক্ষরণের পরিমাণ বেড়ে যায়। এই ইনসুলিন রক্তে থাকা শর্করা শোষণ করে, তাকে গ্লুকোজ়ে পরিণত করে। এই গ্লুকোজ় থেকে শরীর কাজ করার শক্তি পায়। আয়ুর্বেদের একটি গবেষণামূলক পত্রিকা ‘আয়ু’তে বলা হয়েছে, মেথিতে থাকা ফাইবার অতিরিক্ত শর্করা শোষণে বাধা দেয়।

কতটা পরিমাণ মেথি প্রতি দিন খাওয়া উচিত

ডায়াবিটিস থাকলেও মেথি খেতে হবে নিয়ন্ত্রিত পরিমাণে। ‘ডায়াবিটিস এবং মেটাবলিক ডিজ়অর্ডার’ নামক একটি পত্রিকায় প্রকাশিত তথ্য বলছে, জলে ভিজিয়েই হোক বা রান্নায় দিয়ে, প্রতি দিন ১০ গ্রাম পর্যন্ত মেথির দানা খাওয়া যেতে পারে। কিন্তু পুষ্টিবিদদের মতে, পারলে প্রতি দিন ডায়াবিটিসের মাত্রা কেমন, তা মেপে তবেই মেথি ভেজানো জল খাওয়া উচিত। সঙ্গে যদি ডায়াবিটিস নিয়ন্ত্রণের ওষুধ খান, তবে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে।

Methi Seeds Blood Pressure High Blood Pressure Healh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy