Advertisement
E-Paper

ফ্যাটি লিভার সারাতে কাজে আসতে পারে কাঁচা তেঁতুল! তবে কারা খেলে সমস্যা বাড়বে?

অনেকের ধারণা এক বার ফ্যাটি লিভার রোগ হলে আর সারে না। এই ধারণা ভুল। জীবনযাপন আর ডায়েটে বদল এনে এই রোগের সঙ্গে লড়াই করা সম্ভব। রোগ সারাতে কাজে আসতে পারে কাঁচা তেঁতুলও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৫:২১
কাঁচা তেঁতুলের গুণেই কমতে পারে ফ্যাটি লিভার।

কাঁচা তেঁতুলের গুণেই কমতে পারে ফ্যাটি লিভার। ছবি: সংগৃহীত।

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। শরীরকে বিষমুক্ত রাখে, হজমে সাহায্য করে। কিন্তু সেই লিভারের যত্ন না নিলে, সুদে-আসলে মূল্য চোকাতে হতে পারে। অতিরিক্ত ভাজাভুজি, প্রক্রিয়াজাত খাবার খেলে কিংবা মদ্যপান করলে বা শরীরকে অচল রাখলে লিভারে চর্বি জমতে থাকে। সেই রোগকেই বলা হয় ফ্যাটি লিভার। এই রোগের হাত ধরে ক্যানসারের মতো মারণরোগও বাসা বাঁধতে পারে শরীরে। বেশির ভাগ ক্ষেত্রেই এই সমস্যার প্রথম লক্ষণ দেখা দিতে অনেক বছর লেগে যায়। পেটের উপরের ও মাঝের দিকে যন্ত্রণা, বমি ভাব, ক্লান্তিু, খিদে কমে আসা, মনোযোগের অভাব হয়। অনেকের ধারণা এক বার এই রোগ হলে আর সারে না। এই ধারণা ভুল। জীবনযাপন আর ডায়েটে বদল এনে এই রোগের সঙ্গে লড়াই করা সম্ভব।

লিভার ও পুরো শরীর থেকে অতিরিক্ত ফ্যাট দূর করতে সাহায্য করে তেঁতুল। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে রান্নার অন্যতম উপাদান তেঁতুল। রসালো ও সুস্বাদু ফল তেঁতুল দক্ষিণ ও পশ্চিম ভারতের রান্নাতেও প্রচুর ব্যবহৃত হয়। টাটকা কাঁচা তেঁতুল এক বছর রেখে দিলেও নষ্ট হয় না, গন্ধও থাকে অক্ষত। তেঁতুলের মধ্যে থাকে প্রচুর পরিমাণ মিনারেল, ভিটামিন ও ডায়েটারি ফাইবার। তেঁতুলের ক্কাথ পলিস্যাকারাইড বা ডায়েটারি ফাইবার যেমন টায়ারস, হেমিসেলুলোজ, পেকটিন, মিউকাস ও ট্যানিনের উত্কৃষ্ট উত্স। ১০০ গ্রাম ক্কাথে ৫১ গ্রাম ডায়েটারি ফাইবার থাকে। এই ফাইবার খাবারের টক্সিন শরীরে পৌঁছোতে দেয় না। কোলনকে টক্সিনের হাত থেকে রক্ষা করে। এ ছাড়াও তেঁতুলে থাকে ওয়াইন অ্যাসি়ড, টার্টারিক অ্যাসিড। যা খুবই শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট। কপার, পটাশিয়াম, ক্যালশিয়াম, আয়রন, সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম ও ভিটামিন সি, নিয়াসিন, থিয়ামিন, ফোলিক অ্যাসিড, রাইবোফ্লাভিনে ভরপুর তেঁতুল। এই সব ভিটামিনের অধিকাংশই অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করে। যা উত্‌সেচকের সঠিক কার্যকারিতায় সাহায্য করে।

চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মতেও, ফ্যাটি লিভারের সমস্যা থাকলে রোজের ডায়েটে কাঁচা তেঁতুল রাখাই যায়। চিকিৎসক বলেন, ‘‘যদিও ফ্যাটি লিভার সারাতে হলে সবার আগে রোজ নিয়ম করে হাঁটার পরামর্শ দেব। এর পাশাপাাশি ডায়েট সম্পর্কেও সচেতন হওয়া জরুরি। কাঁচা তেঁতুলে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ফ্যাটি লিভারের রোগীদের জন্য ভীষণ উপকারী। তবে যাঁদের খুব অ্যাসিডিটির সমস্যা আছে তাঁরা কাঁচা তেঁতুল খাবেন না। কাঁচা তেতুঁলে পটাশিয়াম বেশি মাত্রায় থাকে, তাই কিডনির রোগীদের জন্য কাঁচা তেঁতুল ভাল খাবার নয়। এর পাশাপাশি কাঁচা তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, তাই দাঁতের সমস্যা থাকলেও এই খাবারটি এড়িয়ে চলাই ভাল।’’

Fatty Liver
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy