Advertisement
E-Paper

Running for Weight loss: ৩ ধরনের দৌড় যা তুড়ি মেরে উড়িয়ে দেবে ভুঁড়ি

অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলতে চাইলে দৌড় অত্যন্ত কার্যকর একটি পন্থা। মেদহীন ঝরঝরে দেহ পেতে হাল্কা জগিং কিন্তু খুব একটা কাজের নয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৩:০৪
কী ভাবে দৌড়ালে ঝরবে মেদ

কী ভাবে দৌড়ালে ঝরবে মেদ ছবি: সংগৃহীত

যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন তাঁদের কাছে দৌড় শরীরচর্চার একটি অবিচ্ছেদ্য অংশ। শুধু হাল্কা শরীরচর্চাই নয়, ক্রীড়ামোদী ব্যাক্তিরাও নিয়মিত দৌড়াতে পছন্দ করেন। যাঁরা অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলতে চান তাঁদের জন্য দৌড় অত্যন্ত কার্যকর একটি পন্থা। মেদহীন ঝরঝরে দেহ পেতে হাল্কা জগিং কিন্তু খুব একটা কাজের নয়। প্রয়োজন এমন ভাবে দৌড়ান যা সহায়তা করবে ঘাম ঝরাতে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

১। ট্রেডমিলে দৌড়ানো
বেল্টের বাইরে নিরাপদে পা দিয়ে দাঁড়িয়ে থেকে শুরু করুন এবং ট্রেডমিলটিকে ১০ শতাংশ ইনলাইনে চালু করুন। আপনার সাধারণ জগিং করার গতির চেয়ে এর গতি রাখুন একটু বেশি। এক বার নতি এবং গতি ঠিক করা হয়ে গেলে, দৌড় শুরু করুন এবং ৩০ সেকেন্ডের জন্য ‘হার্ড স্প্রিন্ট’ করুন। এক বার ৩০ সেকেন্ডের জন্য দৌড় করার পরে, আবার ৩০ সেকেন্ডের জন্য বিশ্রাম করুন। এ ভাবে ১০ বার এর পুনরাবৃত্তি করুন।

২। সিঁড়ি দৌড়
আপনার আশেপাশের বা শহরের এমন একটি এলাকা খুঁজুন যেখানে কিছুটা উচু জায়গা বা উঁচু সিঁড়ি রয়েছে যাতে উপর-নীচ দৌড়ানো যেতে পারে। এক বার উপরের দিকে দৌড়ে উঠুন, তার পর আবার নীচে ফিরে যান। দ্বিতীয় বার করার আগে এক থেকে দেড় মিনিট বিশ্রাম নিন। পাহাড় এবং সিঁড়ির দৈর্ঘ্যের উপর নির্ভর করে ৬ থেকে ৮ বার এটি করতে হবে। তবে এটি কষ্ট সাপেক্ষ, তাই খেয়াল রাখুন যেন শুরুতেই শরীরের উপর অতিরিক্ত ধকল না পড়ে।

৩। স্বল্প দূরত্বের দৌড়
যাঁরা একটু বেশি সুস্বাস্থ্যের অধিকারী এবং ‘ইন্টারভাল ট্রেনিং’ করতে অভ্যস্থ, তাঁরা নিজেদের রুটিনে স্বল্প দূরত্বের দৌড় যোগ করতে পারেন। রইল এই দৌড় অনুশীলন করার দুটি উদাহরণ—

১। ৪০ থেকে ৫০ মিটারের জন্য সর্বোচ্চ গতিবেগে দৌড়ান। যত ক্ষণ প্রয়োজন তত ক্ষণ বিশ্রাম নিন। তার পর আবার একই ভাবে দৌড়ান। ৬ থেকে ৮ বার এর পুনরাবৃত্তি করুন।

২। অথবা ১০০ মিটারের জন্য সর্বোচ্চ গতিতে দৌড়ান, যত ক্ষণ প্রয়োজন তত ক্ষণ বিশ্রাম নিন, তার পর আবার পুনরাবৃত্তি করুন। ৪ থেকে ৫ বার এই ভাবে দৌড়ান।

Jogging Running Morning Waik Exercise
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy