Advertisement
E-Paper

সুইমিং পুলে নামার আগে চোখ নিয়ে সতর্ক থাকতে হবে! কী কী সমস্যা হতে পারে?

অতিরিক্ত তাপ চোখের মারাত্মক ক্ষতি করে। দীর্ঘ ক্ষণ কড়া রোদ থাকলে চোখে ছানি হওয়ার সম্ভাবনা বাড়ে, এমনকি রেটিনার ক্ষতি হওয়ার ঝুঁকিও তৈরি হয়। গরমের দিনে চোখের যত্ন না নিলে পরে ভুগতে হতে পারে। জেনে নিন, গরমে চোখ ভাল রাখতে গেলে কোন নিয়ম মেনে চলতেই হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৭:৫৩
সাঁতার কাটার সময় চোখের চাই বাড়তি যত্ন।

সাঁতার কাটার সময় চোখের চাই বাড়তি যত্ন। ছবি: সংগৃহীত।

গরম পড়া মাত্রই সানস্ক্রিন মাখতে ভুলছেন না অনেকে। ত্বক বাঁচাতে হবে যে! কিন্তু কড়া রোদে বেরোনোর আগে ত্বকের পাশাপাশি যত্ন নিতে হবে চোখেরও। চক্ষু চিকিৎসকদের মতে, অতিরিক্ত তাপ চোখের মারাত্মক ক্ষতি করে। দীর্ঘ ক্ষণ কড়া রোদ থাকলে চোখে ছানি হওয়ার সম্ভাবনা বাড়ে, এমনকি রেটিনার ক্ষতি হওয়ার ঝুঁকিও তৈরি হয়। গরমের দিনে চোখের যত্ন না নিলে কিন্তু পরে ভুগতে হতে পারে। জেনে নিন, গরমে চোখ ভাল রাখতে গেলে কোন নিয়ম মেনে চলতেই হবে।

১. গরমের সময় ডিহাইড্রেশনের সমস্যায় ভোগেন অনেকেই। শরীরে জলাভাবের কারণে বেড়ে যায় ড্রাই আইজ়ের সমস্যাও। এই সমস্যা থেকে রেহাই পেতে হলে গরমে জল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। গরম পড়লেই সারা ক্ষণ এসিতে থাকেন অনেকেই। এসির কারণেও ড্রাই আইজ়ের সমস্যা বেড়ে যায়। চোখ অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে চোখে খচখচ করা, চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। তাই গরমে কোনও ভাবেই শরীরে জলের ঘাটতি হতে দেওয়া যাবে না। চোখ যদি খুব বেশি শুকিয়ে যায়, তা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আই ড্রপ ব্যবহার করুন। রোদ থেকে ফিরে চোখে খানিক ক্ষণ ঠান্ডা জলের ঝাপটা দিতে পারেন। তবে সারা দিন বার বার চোখে জলের ঝাপটা দেবেন না। এই অভ্যাসে চোখ আরও বেশি শুকিয়ে গিয়ে সমস্যা বাড়তে পারে।

২. রোদচশমায় চোখ ঢাকা শুধু ফ্যাশন নয়, এই গরমে তা প্রয়োজনীয়ও বটে। তবে যে কোনও রোদচশমা ব্যবহার করলেই চলবে না। ইউভিএ (অতিবেগনি রশ্মি এ) এবং ইউভিবি (অতিবেগনি রশ্মি বি) দুই ধরনের রশ্মির হাত থেকেই চোখকে সুরক্ষিত রাখবে, এমন রোদচশমা ব্যবহার করাই শ্রেয়। রাস্তা থেকে অল্পদামি রংচঙে সানগ্লাসগুলি চোখকে সুরক্ষা দিতে পারে না, তাই সতর্ক থাকুন। কেউ কনট্যাক্ট পরলে সেই লেন্সটি যদি ইউভি রশ্মির হাত থেকে সুরক্ষা প্রদান করে, সে ক্ষেত্রেও রোদচশমা পরতে হবে। রোদচশমা ব্যবহার করলে তবেই পুরো চোখটি কড়া রোদের হাত থেকে রক্ষা পাবে।

৩) সুইমিং পুলের জল থেকেও চোখের সংক্রমণ হতে পারে। সুইমিং পুলের জলের অতিরিক্ত ক্লোরিনের কারণে সমস্যা হতে পারে। ক্লোরিনের কারণে চোখে চুলকানি, জ্বালাভাব এমন কনজাঙ্কটিভাইটিসের ঝুঁকিও তৈরি হয়। গরমের দিনে পুলের ব্যবহার খুব বেশি হয়, সে ক্ষেত্রে জলে নামার আগে অবশ্যই সুইমিং গগল্‌স পরে নামার পরামর্শ দেন চিকিৎসকেরা।

Eye Care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy