Advertisement
E-Paper

আলু কমায় হৃদ‌্‌রোগের আশঙ্কা, কোন ক্যানসারের ঝুঁকি কমাতে রোজ পাতে রাখবেন এই সব্জি?

ডায়াবিটিসের সমস্যা থাকলে আলু এড়িয়ে চলাই ভাল। এ ছাড়া আলু এমনিতে বেশ উপকারী। স্বাদের খেয়াল রাখার পাশাপাশি শরীরের যত্ন নিতেও সমান পারদর্শী এই সব্জি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ১৯:৫৭
স্বাদের খেয়াল রাখার পাশাপাশি শরীরের যত্ন নিতেও সমান পারদর্শী এই সব্জি।

স্বাদের খেয়াল রাখার পাশাপাশি শরীরের যত্ন নিতেও সমান পারদর্শী এই সব্জি। প্রতীকী ছবি।

মাছ, মাংস কিংবা শুক্তো— বাঙালি রান্না আলু ছাড়া যেন অচল। আলু অনেকেরই প্রিয় সব্জি। রান্নায় আলু না দিলে অনেকেরই মুখভার হয়। অনেকে বিরিয়ানি খান শুধু নরম, ধোঁয়া ওঠা ধামসা আলুর জন্যেই। তবে ডায়াবিটিসের সমস্যা থাকলে আলু এড়িয়ে চলাই ভাল। এ ছাড়া আলু এমনিতে বেশ উপকারী। স্বাদের খেয়াল রাখার পাশাপাশি শরীরের যত্ন নিতেও সমান পারদর্শী এই সব্জি। আলুতে রয়েছে ভরপুর পটাশিয়াম। কিন্তু সোডিয়ামের পরিমাণ অত্যন্ত কম। উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তোলে সোডিয়াম। তাই হৃদ্‌যন্ত্র ভাল রাখতে ভরসা রাখতে পারেন আলুর উপরে। আলুর মধ্যে থাকা ফোলেট ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট-সমৃদ্ধ আলু মলাশয়ের ক্যানসার রোধে কার্যকরী। এ ছাড়াও আলুর মধ্যে থাকা ফাইবার হজম ক্ষমতা উন্নত করতে সহায়তা করে। ডায়েটারি ফাইবার হজমশক্তি বাড়ানোর পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও সমান ভূমিকা পালন করে। অনেকেরই হয়তো অজানা, আলু কিন্তু হার্ট ভাল রাখতে দারুণ সদর্থক ভূমিকা পালন করে। চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদ্‌রোগ থাকলে রোজকার পাতে রাখতে পারেন আলু।আলুতে কোলেস্টেরল বা স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ একেবারে কম। নেই বললেই চলে। হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়াতে এই দু’টি উপাদানই অগ্রণী ভূমিকা পালন করে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে রোজের পাতে রাখতেই পারেন আলু। সুফল পাবেন।

হৃদ্‌যন্ত্র ভাল রাখতে ভরসা রাখতে পারেন আলুর উপরে।

হৃদ্‌যন্ত্র ভাল রাখতে ভরসা রাখতে পারেন আলুর উপরে। প্রতীকী ছবি।

আলুতে রয়েছে ভরপুর পটাশিয়াম। কিন্তু সোডিয়ামের পরিমাণ অত্যন্ত কম। উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তোলে সোডিয়াম। তাই হৃদ্‌যন্ত্র ভাল রাখতে ভরসা রাখতে পারেন আলুর উপর।ফাইবার-সমৃদ্ধ আলু রক্তে গ্লুকোজের ভারসাম্য বজায় রাখে। ফলে অল্প পরিমাণে খেলেও আলু দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। ফাইবার যত্ন নেয় হৃদ্‌যন্ত্রেরও। আবার ওজন নিয়ন্ত্রণেও কিন্তু আলুর ভূমিকা একেবারে ফেলে দেওয়ার মতো নয়।

Health Potato
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy