Advertisement
E-Paper

Cancer Risk: রোজের ৩ অভ্যাস: ঝুঁকি কমাতে পারে ক্যানসারের

বর্তমানে ক্যানসারের শিকার হচ্ছেন কমবয়সিরাও। ক্যানসার কোনও নির্দিষ্ট কারণে হয় না। কী ভাবে থাকবেন সুরক্ষিত?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২২ ০৭:৪০
সমীক্ষা বলছে, অস্বাস্থ্যকর জীবনযাপন ক্যানসারের ঝুঁকি অনেকাংশ বাড়ায়।

সমীক্ষা বলছে, অস্বাস্থ্যকর জীবনযাপন ক্যানসারের ঝুঁকি অনেকাংশ বাড়ায়। ছবি: সংগৃহীত

ক্যানসারের আক্রান্তের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। ২০১৮ সালে দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যাটা ছিল ২৫ লক্ষ। ২০২০ সালে সেই সংখ্যাটি এসে দাঁড়িয়েছিল প্রায় ৪৯ লক্ষ। বর্তমানে গোটা বিশ্বে ক্যানসার আক্রান্তের সংখ্যাটা ১ কোটি ৮১ লক্ষ। ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’-এর তথ্য অনুযায়ী, প্রতি দিন প্রায় ১৩০০ জন ক্যানসারের আক্রান্ত হয়ে মারা যান। ক্যানসারের সঙ্গে সহবাস করা মানুষদের গড় বয়সটাও সময়ের সঙ্গে কমছে। আগে ক্যানসার আক্রান্তদের গড় বয়স ধরা হত থেতে ৭০। তার পর সেটা কমে দাঁড়ায় ৩০-৬৯। বর্তমানে ক্যানসারের শিকার হচ্ছেন কমবয়সিরাও। ক্যানসার কোনও নির্দিষ্ট কারণে হয় না। বরং এই রোগের অনেক কারণ থাকতে পারে। সমীক্ষা বলছে, অস্বাস্থ্যকর জীবনযাপন ক্যানসারের ঝুঁকি অনেকাংশ বাড়ায়। সাম্প্রতিক সমীক্ষা বলছে, তিনটি নিয়মিত অভ্যাসে প্রায় ৬১ শতাংশ কমতে পারে ক্যানসারের ঝুঁকি। ‘ফ্রন্টিয়ার্স অব এজিং’ নামক মেডিক্যাল পত্রিকাতে প্রকাশিত তথ্য জানাচ্ছে শরীরচর্চা, ওমেগা-৩ সমৃদ্ধ খাবার এবং ভিটামিন ডি— ক্যানসারের আশঙ্কা কমিয়ে দিতে পারে।

ক্যানসার থেকে সুরক্ষিত থাকতে রোজের খাবারে তাই রাখতে পারেন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার।

ক্যানসার থেকে সুরক্ষিত থাকতে রোজের খাবারে তাই রাখতে পারেন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। ছবি: সংগৃহীত

শরীর সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। নিয়মিত ব্যায়াম, যোগাসন করার অভ্যাস ক্যানসারের ঝুঁকি কমায়। শরীরচর্চার পাশাপাশি ক্যানসারের আশঙ্কা কমাতে রোজের খাবারে রাখুন ওমেগা ৩ থ্রি সমৃদ্ধ খাবার। সয়াবিন, সামুদ্রিক মাছ, আখরোট, তিসির বীজ, বাদামে রয়েছে ভরপুর ওমেগা ৩। ক্যানসারের ঝুঁকি কমাতে তাই রোজের খাদ্য তালিকায় রাখুন ওমেগা ৩ সমৃদ্ধ খাবার। দুগ্ধজাতীয় খাবার, ডিমের কুসুম, মাছ, মাংস, মাশরুম, পালংশাক, দইয়ের মতো ভিটামিন ডি সমৃদ্ধ খাবারও ক্যানসার প্রতিরোধ করতে পারে। ক্যানসার থেকে সুরক্ষিত থাকতে রোজের খাবারে তাই রাখতে পারেন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার।

cancer Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy