Advertisement
E-Paper

ডায়েট করছেন তবু ওজন কমছে না? থাইরয়েড ভোগাচ্ছে না তো?

থাইরয়েডের সমস্যায় সুস্থ থাকতে রোজের জীবনে কিছু নিয়ম মেনে চলা জরুরি। তবে অন্য রোগের মতোই থাইরয়েডের কিছু উপসর্গ শরীরে ফুটে ওঠে। সেগুলি জেনে রাখলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ১৯:৩৬
Image of thyroid.

ওজন না কমা থাইরয়েডের একটি উপসর্গ। ছবি: সংগৃহীত।

বন্ধুবান্ধব, চেনা-পরিচিতদের অনেকেরই থাইরয়েডের সমস্যা রয়েছে। শুধু বয়স বাড়লে নয়, কম বয়সেও বাসা বাঁধতে পারে এই রোগ। থাইরয়েডের সমস্যা হলে জীবনের অনেক কিছুতেই দাঁড়ি পড়ে যায়। তাই আগে থেকে সতর্ক হওয়া জরুরি। মহিলারা এই সমস্যায় বেশি আক্রান্ত হলেও পুরুষদের ক্ষেত্রেও থাইরয়েডের সমস্যা বিরল নয়। খাওয়াদাওয়ায় বিধিনিষেধ থেকে শুরু করে নিয়মিত শরীরচর্চা— থাইরয়েডে সুস্থ থাকতে রোজের জীবনে কিছু নিয়ম মেনে চলা জরুরি। তবে অন্য রোগের মতোই থাইরয়েডের কিছু উপসর্গ শরীরে ফুটে ওঠে। সেগুলি জেনে রাখলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব।

Image of thyroid.

সারা ক্ষণ ক্লান্ত বোধ করলে ডাক্তার দেখান। ছবি: সংগৃহীত।

অত্যধিক ক্লান্তি

সারা ক্ষণ ক্লান্ত লাগছে মানেই যে ঠিক করে ঘুম হচ্ছে না, তা কিন্তু নয়। অনেক সময় থাইরয়েডের কারণেও এমন হয়। তাই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার পরেও যদি ঘুম না কাটে, তা হলে এক বার চিকিৎসককে দেখিয়ে থাইরয়েড পরীক্ষা করানো জরুরি।

ওজন বেড়ে যাওয়া

বাইরের খাবার খান না। নিয়মিত শরীরচর্চা করেন। তা সত্ত্বেও ওজন বাড়ছে? থাইরয়েড হল কি না, তা এক বার যাচাই করা জরুরি। তার জন্য চিকিৎসকের পরামর্শ নিন। শুধু ওজন বেড়ে যাওয়া নয়, ওজন যদি কমতে থাকে তা হলেও কিন্তু সতর্ক থাকতে হবে। থাইরয়েডের কারণে অনেক সময় ওজন বাড়ে-কমে।

মানসিক উদ্বেগ

কাজের চাপ, ব্যস্ততা, ব্যক্তিগত জীবনের জটিলতা আগেও ছিল। কিন্তু হঠাৎ করে এই বিষয়গুলি কি বেশি ভাবাচ্ছে? উদ্বেগ এবং অবসাদ হঠাৎ বাড়তে শুরু করলেও সাবধান হওয়া দরকার। থাইরয়েড হরমোনের মাত্রার ওঠানামার সঙ্গেও সরাসরি যোগ রয়েছে এ সবের।

Thyroid Health Symptoms
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy