Advertisement
E-Paper

হৃদ্‌রোগের শিকার নন তো? হাতের কোন লক্ষণগুলি দেখে বুঝবেন?

হৃদ্‌রোগের লক্ষণগুলি সম্পর্কেও জানতে হবে। বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম হওয়ার মতো লক্ষণগুলি ছাড়াও হৃদ্‌রোগের কিছু লক্ষণ ফুটে ওঠে হাতেও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১৮:৪১
symbolic image of heart attack

একটা বয়সের পর থাবা বসাচ্ছে হার্টের রোগ। প্রতীকী ছবি।

হৃদ্‌রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। অস্বাস্থ্যকর জীবনযাপন, অতিরিক্ত মানসিক চাপ, বাইরের খাবার খাওয়ার প্রতি প্রবণতা— এমন কিছু কারণে একটা বয়সের পর থাবা বসাচ্ছে হার্টের রোগ। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবিটিস থাকলে এই বিষয়ে আরও বেশি করে সতর্ক হতে হবে। সেই সঙ্গে হৃদ্‌রোগের লক্ষণগুলি সম্পর্কেও জানতে হবে। বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম হওয়ার মতো লক্ষণগুলি ছাড়াও হৃদ্‌রোগের কিছু লক্ষণ ফুটে ওঠে হাতেও।

আঙুলের ডগা ফুলে যাওয়া

আঙুলের ডগা ফুলে যাওয়াও হৃদ্‌রোগের লক্ষণ হতে পারে। ফুলে যাওয়া ছাড়াও হৃদ্‌রোগের সমস্যা থাকলে নখের বৃদ্ধিও হ্রাস পায়। তবে সব আঙুলে নয়। তর্জনী ও বুড়ো আঙুলেই মূলত হৃদ‌্‌যন্ত্র জনিত এই সমস্যার লক্ষণগুলি প্রকাশ পায়।

হাতের তালু বিবর্ণ হয়ে যাওয়া

হাতের তালু লাল, বাদামি বা বিবর্ণ হয়ে যাওয়াও হার্টের সমস্যার লক্ষণ। হৃদ্‌যন্ত্র এবং তার পার্শ্ববর্তী রক্তনালিতে ব্যাক্টেরিয়া সংক্রমণের ফলে এমন হতে পারে। এমন লক্ষণ দেখা দিলে অতি অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

নখের নীচে হালকা রেখা দেখা দিলে

লক্ষ করলে দেখা যাবে অনেক সময় নখের নীচে লাল বা বেগনি রঙের হালকা সূক্ষ্ম একটি রেখা থাকে। চিকিৎসা পরিভাষায় যা স‌্প্লিন্টার হেমারোজিং নামে পরিচিত। এই লক্ষণটি হৃদ্‌রোগের অন্যতম লক্ষণ। নখের নীচে এমন রেখা এবং সেই সঙ্গে মাঝেমাঝে জ্বর বা অনিয়মিত হৃদ্স্পন্দনের মতো সমস্যা থাকলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Heart Attack Symptoms
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy