Advertisement
E-Paper

পেট-ঊরু-নিতম্বের মেদ কমবে, শরীরের ভারসাম্য বাড়বে, পদ্ম ময়ূরাসনের উপকারিতা অনেক

একটি আসন অভ্যাসেই চর্বি গলবে, হজমশক্তি বাড়বে এবং অনিদ্রার সমস্যাও দূর হবে। শরীরের সমস্ত পেশির জোর বৃদ্ধি করতে নিয়মিত অভ্যাস করতে পারেন পদ্ম ময়ূরাসন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৮:৫৯
What are the health benefits of padma mayurasana

ওজন কমবে, শরীরের গঠন সুন্দর হবে পদ্ম ময়ূরাসন অভ্যাসে। চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

রণবীর সিংহের পেশিবহুল অবয়ব বা আলিয়া ভট্টের ছিপছিপে চেহারা দেখে অনেকেরই মনে ইচ্ছে জাগে, যদি তাঁদের মতো সুন্দর চেহারা হত। এটা সত্যি যে, তাঁরা কাজের সূত্রে প্রচুর শারীরিক কসরত করেন। এমন কিছু ব্যায়াম করেন যা শরীরে মেদ জমতে দেয় না। তেমন ব্যায়াম কিন্তু করাই যায়। সে জন্য জিমে গিয়ে ঘাম ঝরানোর প্রয়োজন নেই। ওজন কমানো ও পেশির জোর বৃদ্ধি করতে কার্ডিয়ো বা স্ট্রেংথ ট্রেনিংয়ের বিকল্প হতে পারে যোগাসন। পদ্ম ময়ূরাসন যোগাসনের এমন এক পদ্ধতি, যা সারা শরীরের পেশির জোর বৃদ্ধি করতে পারে, শরীরের ভারসাম্য বজায় রাখে এবং ওজনও কমায়। এই ব্যায়াম করলে অনিদ্রা ও বদহজমের সমস্যাও দূর হতে পারে।

কী ভাবে করবেন?

১) প্রথমে পদ্মাসনের ভঙ্গিতে হাঁটু মুড়ে ম্যাটের উপর বসুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।

Advertisement

২) সামনের দিকে মাটিতে দুই হাত রাখুন। হাতের তালু মাটিতে থাকবে।

৩) এ বার উপুড় হয়ে শুয়ে পড়ুন। হাত ভাঁজ করে কনুই কোমরের পাশে রাখুন। দুই পা কিন্তু পদ্মাসনের ভঙ্গিতেই থাকবে।

৪) শরীরের ভর হাতের উপর রেখে দুই পা মুড়ে রাখা অবস্থাতেই শরীর তুলতে হবে।

৫) পিঠ টানটান থাকবে, শুধু দু’টি হাতের উপর গোটা শরীরের ভার থাকবে।

৬) ৩০ সেকেন্ড ওই অবস্থানে থাকার চেষ্টা করতে হবে।

উপকারিতা:

শরীরের ভারসাম্য বাড়বে। মেরুদণ্ড নমনীয় হবে।

গ্যাস-অম্বলের সমস্যা কমবে, অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা কমে যাবে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যার নিরাময় হবে।

মানসিক চাপ কমবে, মনঃসংযোগ বাড়বে।

সারা শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো হবে।

হাত ও পায়ের অসাড়তা দূর হবে, পেশির জোর বাড়বে।

সারা শরীরের স্ট্রেচিং হবে নিয়মিত এই আসন করলে।

কারা করবেন না?

অন্তঃসত্ত্বা অবস্থায় আসনটি করবেন না।

স্লিপ ডিস্ক থাকলে আসনটি করবেন না।

মেরুদণ্ডে অস্ত্রোপচার হলে আসনটি করা যাবে না।

Yoga Benefits Yoga poses
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy