Advertisement
E-Paper

শীতে শুষ্ক হয়ে পড়ে চোখও, এর লক্ষণগুলি কী? কী ভাবে সুরক্ষিত থাকবেন?

শুষ্ক চোখের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে বাড়তি যত্নের প্রয়োজন। কোন লক্ষণগুলি দেখে চিনবেন ‘ড্রাই আইজ’-এর সমস্যা? সুস্থ থাকবেন কোন উপায়ে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ২০:০৮
শুষ্ক চোখের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে বাড়তি যত্নের প্রয়োজন।

শুষ্ক চোখের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে বাড়তি যত্নের প্রয়োজন। প্রতীকী ছবি।

বঙ্গে শীতকাল পড়ছে ধীরে ধীরে। বাতাসে ঠান্ডা আমেজ। শীতের সময় নানা শারীরিক অসুস্থতা দেখা দেয়। ফ্লু তো রয়েছেই, সেই সঙ্গে শ্বাসকষ্ট, গলাব্যথা মতো সমস্যাও কম নয়। সেই সঙ্গে আবার দোসর হিসাবে দেখা দেয় ‘ড্রাই আইজ’ বা শুষ্ক চোখের সমস্যাও। শীতকাল মানেই ত্বকের শুষ্কতার গল্প। ত্বক শুকিয়ে খসখসে হয়ে যায় এই সময়। ত্বকের কোমলতা ফেরাতে ময়শ্চারাইজার ব্যবহার করা যায়। কিন্তু শুষ্ক চোখের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে বাড়তি যত্নের প্রয়োজন। শুষ্ক চোখের সমস্যা হলে নানা উপসর্গ দেখা দেয়। চোখ ঝাপসা হয়ে আসে। তীব্র আলোর দিতে তাকানো যায় না। আর কী কী উপসর্গ দেখা দিতে পারে?

১) চোখের সামনের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া ‘ড্রাই আইজ’-এর একটি লক্ষণ। শীতকালে এই সমস্যা কুয়াশার কারণে হচ্ছে বলে মনে হতে পারে অনেকেরই। সব সময় কিন্তু তা না-ও হতে পারে।

২) কোনও কারণ ছাড়াই চোখ থেকে অনবরত জল পড়ার সমস্যাও ড্রাই আইজের লক্ষণ হতে পারে। চোখ থেকে জল পড়ার অর্থ হল ‘টিয়ার ফিল্ম’ চোখকে আর্দ্র রাখতে পারছে না। তাই শুষ্ক চোখকে আর্দ্র রাখতে জল উৎপাদন করে।

২) চোখের ক্লান্তিও কিন্তু এর একটি লক্ষণ। চোখে যখন জল কমে যায়, তখন বার বার পলক ফেলে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। ফলে চোখে একটা ক্লান্তি আসে।

শুষ্ক চোখের সমস্যা হলে নানা উপসর্গ দেখা দেয়।

শুষ্ক চোখের সমস্যা হলে নানা উপসর্গ দেখা দেয়। প্রতীকী ছবি।

শীতকালে ‘ড্রাই আইজ’-এর সমস্যা নিয়ন্ত্রণে রাখতে কী কী সুরক্ষা নেবেন?

১) চোখের পাতায় কোনও ধুলোবালি জমতে দেবেন না। ধুলো থেকেই সংক্রমণ ছড়াতে পারে। সেই কারণে চোখ সব সময় পরিষ্কার রাখা প্রয়োজন। বাইরে থেকে ফিরে ভাল করে চোখ ধুয়ে নিতে হবে। চোখে-মুখে জল দেওয়ার আগে ভাল করে ত্বক পরিষ্কার করে নিন।

২) কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন? সারা দিন পরে থাকলেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকরা জানান, দিনে ৫-৬ ঘণ্টার বেশি লেন্স পরে না থাকাই ভাল।

৩) জাঁকিয়ে শীত না পড়লেও ঠান্ডা একটা ভাব রয়েছে। ফলে বাইরে বেরোনোর আগে চোখে একটা চশমা পরে নিতে পারেন। যাতে সরাসরি চোখ বাতাসের সংস্পর্শে না থাকে।

৪) দীর্ঘ সময় কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে না থাকাই ভাল। অফিসে থাকলেও মাঝেমাঝে বিরতি নিন। এতে ভাল থাকবে চোখের স্বাস্থ্য।

৫) সারা দিনে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া প্রয়োজন। জল খেলে শরীর আর্দ্র থাকে। এ ছাড়াও তরমুজ, শসা, স্ট্রবেরির মতো জলযুক্ত ফল বেশি করে খান। এতে শরীরে জলের ঘাটতি তৈরি হবে না।

Dry Eyes Eye
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy