Advertisement
E-Paper

বাড়ছে ডায়াবিটিসের হাতছানি, কোন বয়সে রক্তে শর্করার মাত্রা কত হওয়া উচিত?

ছোট থেকেই রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কোন বয়সে রক্তে শর্করার মাত্রা কত থাকা স্বাভাবিক?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১৬:৩৬
ডায়াবিটিস থাকলে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

ডায়াবিটিস থাকলে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। প্রতীকী ছবি।

ডায়াবিটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। পরিসংখ্যান বলছে, গোটা বিশ্বে ডায়াবিটিসের শিকার প্রায় ৫৪ কোটি মানুষ। ৯৫ শতাংশ ডায়াবেটিক রোগী ভোগেন টাইপ টু ডায়াবিটিসে। অর্থাৎ একটু বেশি বয়সে এই ধরনের ডায়াবিটিস হয়। এই রোগের হাত ধরেই জন্ম নেয় কোলেস্টেরল, উচ্চ রক্তচাপের মতো নানাবিধ সমস্যা। বিশেষ করে ডায়াবিটিস থাকলে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। রক্তে ইনসুলিনের পরিমাণ কমে যাওয়ার কারণেই এমনটা হয়ে থাকে। সে জন্য ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি।

ডায়াবিটিস শরীরে বাসা বেঁধেছে, এটাই অনেকে বুঝতে পারেন না সঠিক সময়ে। কারণ অধিকাংশ সময় ডায়াবিটিস হানা দেয় রোগীর অজান্তেই। ডায়াবিটিসের ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় করাটা জরুরি। ডায়াবিটিসে অনেক নিয়ম মেনে চলতে হয়। ওষুধ তো আছেই, সেই সঙ্গে রোজের খাদ্যাভ্যাসেও আনতে হবে বড়সড় বদল। সে ক্ষেত্রে ডায়াবিটিস তাড়াতাড়ি ধরা পড়লে ভাল।

ডায়াবিটিস শরীরে বাসা বেঁধেছে, এটাই অনেকে বুঝতে পারেন না সঠিক সময়ে।

ডায়াবিটিস শরীরে বাসা বেঁধেছে, এটাই অনেকে বুঝতে পারেন না সঠিক সময়ে। প্রতীকী ছবি।

অনেকেরই ধারণা, বয়স বাড়লে বোধহয় ডায়াবিটিসের সমস্যা দেখা দেয়। চিকিৎসকরা জানাচ্ছেন, এই ধারণা একেবারে ঠিক নয়। এখন অনেকেই কম বয়সে ডায়াবিটিস আক্রান্ত হচ্ছেন। ডায়াবিটিস শরীরে বাসা বাঁধলে দু-একটি উপসর্গ দেখা দেয়। তখন অনেকেই চিকিৎসকের কাছে যান পরীক্ষা করাতে। কিন্তু এই রোগ থেকে সুরক্ষিত থাকতে চিকিৎসকদের পরামর্শ মেনে প্রতি ৬ মাস অন্তর ডায়াবিটিস পরীক্ষা করা প্রয়োজন। ‘আমেরিকান ডায়াবিটিস অ্যাসোসিয়েশন’-এর দেওয়া তথ্য অনুসারে, যে হারে ডায়াবিটিস বাড়ছে তাতে ছোট থেকেই রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

কোন বয়সে রক্তে শর্করার মাত্রা কত হওয়া স্বাভাবিক?

৬ বছরের নীচে শিশুদের ফাস্টিং সুগার হওয়া উচিত ৮০ থেকে ১৮০ মিলিগ্রাম/ডিএল-এর মধ্যে। ৬ থেকে ১২ বছরের শিশুদের ফাস্টিং সুগার হওয়া উচিত ৮০ থেকে ১৮০ মিলিগ্রাম/ডিএল-এর মধ্যে। ১৩ থেকে ১৯ বছর বয়সিদের ফাস্টিং সুগার হওয়া উচিত ৭০ থেকে ১৫০ মিলিগ্রাম/ডিএল-এর মধ্যে। ২০ বছরের উপরে যাঁদের বয়স, তাঁদের ফাস্টিং সুগার ১০০ মিলিগ্রাম/ডিএল-এর নীচে থাকাই শ্রেয়।

Diabetes Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy