Advertisement
E-Paper

Health benefits of sesame oil: ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে রান্নায় কোন তেল ব্যবহার করবেন?

স্বাস্থ্যের কথা ভেবে ইদানীং অনেকেই স্যালাডেও ভাজা তিল ব্যবহার করছেন। শরীরের নানান রোগব্যাধি দূর করতে তিলের তেলও কিন্তু দারুণ উপকারী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ১৩:৩১
ভোজনরসিক বাঙালি হরেক রকম দেশি-বিদেশি রান্নাও বাড়িতে করে থাকেন, সে ক্ষেত্রে এই তেলের ব্যবহার করা যেতেই পারে।

ভোজনরসিক বাঙালি হরেক রকম দেশি-বিদেশি রান্নাও বাড়িতে করে থাকেন, সে ক্ষেত্রে এই তেলের ব্যবহার করা যেতেই পারে। ছবি: সংগৃহীত

তিলের নাড়ু খেতে পছন্দ করেন কম-বেশি সবাই। স্বাস্থ্যের কথা ভেবে ইদানীং অনেকেই স্যালাডেও ভাজা তিলের ব্যবহার করছেন। শরীরের নানান রোগব্যাধি দূর করতে তিলের তেলও কিন্তু দারুণ উপকারী। বাঙালি রান্নায় খুব বেশি তিলের তেল ব্যবহার করা হয় না। তবে এই তেলের এত গুণ জানলে অবাক হবেন আপনিও। ভোজনরসিক বাঙালি হরেক রকম দেশি-বিদেশি রান্নাও বাড়িতে করে থাকেন, সে ক্ষেত্রে এই তেলের ব্যবহার করা যেতেই পারে। তিলের তেল যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই রান্নায় এই তেলের ব্যবহার করলে তার স্বাদও বেড়ে যায় কয়েক গুণ। সুস্বাস্থ্য পেতে স্যালাডের ড্রেসিং হিসেবেও ব্যবহার করা যেতে পারে এই তেল।

তিল তেলের গুণাগুণ

ডায়বিটিস নিয়ন্ত্রণ

ছোট থেকে বড়-- সব বয়সিদের মধ্যেই ডায়াবিটিসের ঝুঁকি এখন অনেক বেশি। ডায়াবিটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী সাদা তিল। এ ক্ষেত্রে তিল তেলে রান্না করলে উপকার পাবেন।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রক্তচাপ নিয়ন্ত্রণ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী সাদা তিল। এই তিলে রয়েছে ম্যাগনেসিয়াম, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ।

ক্যানসারের ঝুঁকি কমায়

সাদা তিলের সেলে একাধিক প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ রয়েছে। তাই প্রতিদিনের খাবারে এই তেল ব্যবহার করলে শরীরের ক্যানসার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যাঁদের কেমোথেরাপি নিতে হয়, তাঁদের খাদ্যতালিকায় এই তেল রাখা খুব প্রয়োজনীয়।

গাঁটের ব্যথা উপশম করে

এই তেল হাড়কে মজবুত করে। তিলের তেলে রয়েছে তামা, যা গাঁটের ব্যথা, পা ফুলে যাওয়া, পেশিতে ব্যথা কিংবা বাতের ব্যথার উপশমে খুবই কার্যকরী।

Cooking Oil sesame oil Health Tips Fitness
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy