Advertisement
E-Paper

অম্বলে গলা-বুক জ্বালা, অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা কমবে সহজ কিছু আসনে, রইল তিন পদ্ধতি

বদহজম, অম্বলের সমস্যা নিত্যদিনের। এমন কিছু যোগব্যায়াম রয়েছে, যেগুলো অভ্যাস করলে সমস্যা দূর হবে। রইল সহজ কিছু পদ্ধতি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৬:৪২
অম্বলে গলা-বুক জ্বালার সমস্যা কমবে সহজ কিছু যোগাসনে।

অম্বলে গলা-বুক জ্বালার সমস্যা কমবে সহজ কিছু যোগাসনে। ছবি: এআই সহায়তায় প্রণীত।

বদহজমে ভোগেননি, এমন বাঙালি পাওয়া দায়। হজমশক্তি বাড়ানোর কিছু সহজ উপায় হাতের কাছেই রয়েছে। নিয়মিত যোগাসন করলে অম্বল, অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থেকে পরিত্রাণ মিলবে। সেই সঙ্গে হজম ক্ষমতাও বাড়বে।

কোন কোন যোগাসন করলে হজমশক্তি বাড়বে?

শলভাসন

উপুড় হয়ে ম্যাটের উপর শুয়ে পা দু’টি একসঙ্গে টান টান করে রাখুন। দুই হাত রাখুন দুই ঊরুর নীচে। এটিই আসন শুরুর ভঙ্গি। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে বাঁ পা উপরের দিকে তুলুন। হাঁটু যেন ভাঁজ হয়ে না যায়, সে দিকে খেয়াল রাখবেন। ডান পা একেবারে টান টান থাকবে। এই অবস্থানে থাকুন ৫ সেকেন্ড। এর পর শ্বাস ছাড়তে ছাড়তে পা নীচে নামান। একই পদ্ধতিতে শ্বাস নিতে নিতে দুই পা উপরের দিকে তুলুন। ৫ সেকেন্ড এই অবস্থানে থেকে শুরুর ভঙ্গিতে ফিরে আসুন। এই ভাবে তিন সেট অভ্যাস করতে হবে।

পশ্চিমোত্তাসন

এটি করতে প্রথমে চিত হয়ে শুয়ে দু’হাত মাথার দু’পাশে রাখুন। দু’টি পা একসঙ্গে জোড়া করুন। এ বার ধীরে ধীরে উঠে বসে সামনে ঝুঁকে দু’হাত দিয়ে দুই পায়ের বুড়ো আঙুল স্পর্শ করুন। কপাল দু’পায়ে ঠেকান। হাঁটু ভাঁজ না করে পেট ও বুক উরুতে ঠেকান। কিছু ক্ষণ এই ভঙ্গিতে থাকার পর আগের অবস্থায় ফিরে আসুন।

বজ্রাসন

এই আসনটি করতে প্রথমে সোজা হয়ে বসুন। সামনের দিকে পা ছড়িয়ে দিন। এ বার একটি করে পায়ে হাঁটু মুড়ে তার উপর বসুন। গোড়ালি জোড়া করে রাখুন। শিরদাঁড়া সোজা করে বসুন। হাত দুটো উরুর উপর টানটান করে রাখুন। কিছু ক্ষণ এই ভঙ্গিতে বসুন। এই আসনটি শরীরে অতিরিক্ত মেদের সমস্যা থেকে মুক্তি দেয়। পেটের তলদেশে রক্তসঞ্চালন স্বাভাবিক রাখে। সেই সঙ্গে গ্যাসের সমস্যা থেকে দূরে রাখে।

Digestion Tips Yoga poses Acid Reflux
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy