Advertisement
E-Paper

সন্তানের বিয়ের কেনাকাটা শুরু করবেন? তার আগে বাড়িতে আনুন পাঁচ শুভ জিনিস, দাম্পত্যজীবন সুখের হবে

শাস্ত্র জানাচ্ছে, বিয়ের জামাকাপড় হোক বা প্রয়োজনীয় জিনিস, যা কিছু কেনাকাটা রয়েছে তা শুরু করার আগে বিশেষ কিছু জিনিস বাড়িতে নিয়ে আসা উচিত। এর ফলে বিবাহ কোনও ঝক্কি ছাড়াই সম্পন্ন হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৬:০৪
wedding

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বিয়ে মানেই কেনাকাটার ধুম। কেবল বর বা কনেকে সাজানোর জন্য নয়, ঘরবাড়ির ভোল বদলে ফেলারও হিড়িক দেখা যায়। তাই ঘর সাজানোর নিত্যনতুন জিনিস কেনা হয়। এ ছাড়া যে কোনও হিন্দু বাড়িতে বিয়ে মানেই নানা রীতি-রেওয়াজ পালন করা। সেগুলির জন্য বহু জিনিস কেনার প্রয়োজন পড়ে। বিয়ের বেশ কয়েক মাস আগে থেকেই কেনাকাটা শুরু হয়ে যায়। শাস্ত্র জানাচ্ছে, বিয়ের জামাকাপড় হোক বা প্রয়োজনীয় জিনিস, যা কিছু কেনাকাটা রয়েছে তা শুরু করার আগে বিশেষ কিছু জিনিস বাড়িতে নিয়ে আসা উচিত। এর ফলে বিবাহ কোনও ঝক্কি ছাড়াই সম্পন্ন হয়। দাম্পত্যজীবনে সুখ থাকে। কোন জিনিসগুলি কিনতে হবে, জেনে নিন।

বিয়ের কেনাকাটা শুরুর আগে কোন পাঁচ জিনিস কিনবেন?

সুপারি: বিয়ের কেনাকাটা শুরু করার আগে একটা সুপারি কিনে এনে গণেশের কাছে অর্পণ করুন। এর ফলে বিয়ে সুন্দর ভাবে সম্পন্ন হবে। কোনও রকম ঝামেলার সম্মুখীন হতে হবে না। গণেশের কৃপায় বিবাহিত জীবনে সুখের কমতি হবে না।

নুন: বিয়ের আগে বাড়িঘর সাজানোর একটা চল রয়েছে। এ ক্ষেত্রে বাড়িঘর পরিচর্যার কাজ শুরুর আগে নুন কিনে আনুন। তার পর একটা বাটিতে করে সেই নুন সদর দরজার পাশে রেখে দিন। প্রতি সপ্তাহে সেই নুন পরিবর্তন করুন। পুরনো নুন বাড়ির বাইরে ফেলে দিন এবং পাত্রে নতুন নুন রাখুন। তবে রান্নাঘর থেকে নুন নিয়ে এখানে রাখা যাবে না। বাজার থেকে আলাদা করে নুন কিনে এনেই করতে হবে। এর ফলে বাড়ির উপর কোনও কুনজর পড়বে না। বিয়ের সকল কাজ ঝক্কি ছাড়াই মিটে যাবে।

গুড়: গুড় সম্পর্কের মাধুর্য বজায় রাখতে সাহায্য করে। তাই বিয়ের কেনাকাটা শুরু করার আগে গুড় কিনে এনে লক্ষ্মীদেবীকে অর্পণ করুন। দেখবেন, বিয়ের পর সম্পর্কে ভালবাসার কোনও অভাব দেখা যাবে না।

রঙিন সুতো: হিন্দু ধর্মে বিভিন্ন রঙের সুতোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বেশির ভাগ মন্দিরে পুজো দিতে গেলে আমাদের হাতে পরার জন্য নানা রঙের সুতো দেওয়া হয়। তবে মন্দির ছাড়া এমনি দোকানেও সে সকল সুতো পাওয়া যায়। সেই সুতো কিনে এনে সিংহাসনে রেখে পুজো দিন। তার পর যাঁর বিয়ে হবে তাঁর হাতে বেঁধে দিন। খেয়াল রাখতে হবে তিনি যেন সেই সময় স্নান করে শুদ্ধ বসন পরে থাকেন। যে কোনও প্রকার নজরদোষ থেকে সেই পবিত্র সুতো রক্ষা করবে।

কুমকুম: হিন্দু ধর্মে কুমকুমের মাহাত্ম্য বিশেষ। বাজার থেকে কুমকুম কিনে এনে লক্ষ্মীদেবীর চরণের কাছে রেখে দিন। বিয়ের কার্ড বাড়িতে আসার পর সেই কুমকুমের ফোঁটা প্রতিটি কার্ডের উপর লাগিয়ে দিন। বিবাহিত জীবন সুখের হবে।

Astro Tips Astrology Wedding Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy