বাস্তুশাস্ত্র মতে, ঘরের শৌচালয় হল নেতিবাচক শক্তির অন্যতম উৎস। স্নানঘরের ভিতর কিছু নির্দিষ্ট জিনিস রাখলে বাড়িতে অমঙ্গলের ছায়া পড়বে। বাস্তুদোষও দেখা দিতে পারে। নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এই জিনিসগুলি। নীচে এমন কিছু জিনিসের তালিকা দেওয়া হল যেগুলি শৌচালয়ে রাখা এড়িয়ে চলা প্রয়োজন—
খালি বালতি বা মগ
শৌচালয়ে কখনও খালি বালতি বা মগ রাখা উচিত নয়। বাস্তুমতে, সেগুলি জীবনে অভাব-অনটন এবং আর্থিক সমস্যা বহন করে আনে। বালতি সব সময় পরিষ্কার জলে ভরে রাখুন। যদি ভরে রাখা সম্ভব না হয়, তবে বালতিটি উল্টে রাখুন। নীল রঙের বালতি বা মগ ব্যবহার করা বাস্তুমতে শুভ।
ভাঙা আয়না
শৌচালয়ে ফাটা বা ভাঙা আয়না রাখা অত্যন্ত অশুভ। এটি পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি এবং তাঁদের স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। আয়না সব সময় পরিষ্কার রাখুন এবং এমন ভাবে লাগান যেন আয়নার মধ্যে দরজার প্রতিফলন না দেখা যায়।
আরও পড়ুন:
ভেজা কাপড়
শৌচালয়ে দীর্ঘ ক্ষণ নোংরা জল বা ভেজা কাপড় জমিয়ে রাখবেন না। জমে থাকা জল নেতিবাচক শক্তি বা রাহু-কেতুর প্রভাব বাড়িয়ে দেয়। স্নানের পর শৌচালয়ের মেঝে শুকিয়ে ফেলার চেষ্টা করুন। ভেজা কাপড় স্নানের পরেই ধুয়ে শুকোতে দিয়ে দিন।
ভাঙা কল
শৌচালয়ের কোনও কল ভেঙে গেলে অথবা সেখান থেকে অনবরত জল চুঁইয়ে পড়লে তা বাস্তুমতে অশুভ প্রতীক হিসাবে গণ্য করা হয়। মনে করা হয়, এর ফলে আপনার বাড়ির লক্ষ্মী বা সম্পদ জলের মতো বেরিয়ে যায়। কল খারাপ হয়ে গেলে দ্রুত তা মেরামতের ব্যবস্থা করুন।
আরও পড়ুন:
ছেঁড়া চটি
অনেকেই বাইরে পরার ছেঁড়া বা পুরনো চটি শৌচালয়ে ব্যবহার করেন। এটি জীবনে রাহুর কুপ্রভাব ডেকে আনে এবং উন্নতির পথে বাধা সৃষ্টি করে। শৌচালয়ে জন্য আলাদা এবং পরিষ্কার চটি ব্যবহার করুন।
চুল আটকে থাকা
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শৌচালয়ের মেঝেতে বা ড্রেনের মুখে চুল আটকে থাকলে শনির রোষে পড়তে পারেন। এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রবাহ শুরু হয় এবং দারিদ্র দেখা দিতে পারে।
গাছ
সূর্যালোক পৌঁছোয় না শৌচালয়ের এমন জায়গায় ইনডোর প্ল্যান্ট রাখা শুভ নয়। মৃত বা শুকিয়ে যাওয়া গাছ শৌচালয়ে থাকলে তা তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন।
একটি ছোট কাচের বাটিতে কিছুটা গোটা সামুদ্রিক নুন অথবা রক সল্ট ভরে শৌচালয়ের এক কোণে রেখে দিন। মাসে এক বার এই নুন বদলে ফেলুন। বাস্তুমতে, এটি সমস্ত নেতিবাচক শক্তি শুষে নেয় বলে মনে করা হয়। প্রয়োজন ছাড়া শৌচালয়ের দরজা সব সময় বন্ধ রাখা উচিত, যেন নেতিবাচক শক্তি শোবার ঘর বা রান্নাঘরে প্রবেশ করতে না পারে।