২৭ মার্চ ২০২৬, শুক্রবার রামনবমী। চৈত্র মাসের নবরাত্রির নবমী তিথিতে রামনবমী পালিত হয়। ত্রেতা যুগে এই দিনে শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। দেশের বিভিন্ন জায়গায় রামনবমী জাঁকজমকের সঙ্গে পালন করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, রামনবমীর পবিত্র দিনে যদি কিছু টোটকা পালন করা যায়, তা হলে জীবনের নানা সমস্যার কবল থেকে নিজেকে বার করে আনা সম্ভব। এ সকল টোটকা পালনে রাহু-কেতুর কুপ্রভাব থেকেও মুক্তি মেলে।
আরও পড়ুন:
টোটকা:
১) রামনবমীর দিনে যদি হনুমানজির পুজো করা হয়, তা হলে শ্রীরামচন্দ্রের আশীর্বাদ লাভ করা যায়। এ ছাড়া সঙ্কটমোচনের পুজো করার ফলে জীবনের নানা সঙ্কট থেকেও মুক্তি মেলে।
২) রামনবমীর দিন হনুমানজির পুজো করার সময় গুড় এবং বেসনের লাড্ডু নিজে হাতে তৈরি করে নৈবেদ্য হিসাবে অর্পণ করুন।
আরও পড়ুন:
৩) এই দিন হনুমান মন্দিরে গিয়ে ১০৮ বার হনুমান চালিশা পাঠ করুন। এর ফলে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ইচ্ছা পূরণ করতেও এই টোটকা অত্যন্ত উপকারী।
৪) এই দিন হনুমান মন্দিরে ১০৮টা লাল কলকে ফুল অর্পণ করুন।
আরও পড়ুন:
৫) রামনবমীর পবিত্র তিথিতে হনুমান মন্দিরে ১০৮টা পানপাতায় শ্রীরাম লিখে অর্পণ করতে পারলে খুব ভাল ফলপ্রাপ্তি ঘটে বলে মনে করা হয়।
৬) যে সকল ব্যক্তি শনির সাড়েসাতিতে ভুগছেন, তাঁরা ১০৮টা মাদার পাতায় রামনাম লিখে রামনবমীর দিন বজরংবলীর মন্দিরে অর্পণ করুন। সাড়েসাতির প্রভাব কমবে। জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাবেন।