অনেক বাড়িতেই শোনা যায় যে শাশুড়ি-বৌমায় বোঝাপড়া ভাল নয়। বিয়ের পর প্রায় সব মেয়েকেই বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি গিয়ে সংসার করতে হয়। নতুন বাড়ি, নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু অসুবিধা হয় বইকি। সে ক্ষেত্রে শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভাল না হলে সমস্যা আরও বৃদ্ধি পায়। অনেক শাশুড়ি আবার ছেলের বিয়ে দিয়ে ঘরে মেয়ে আনবেন বলে ভাবেন। সে দিক থেকেও বৌমার সঙ্গে যদি কথায় কথায় ঝগড়া লেগে থাকে তা হলে অসুবিধা হওয়াই স্বাভাবিক। তবে শাশুড়ি-বৌমার সম্পর্ক খারাপ হওয়ার নেপথ্যেও থাকতে পারে বাস্তু সংক্রান্ত নানা কারণ। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। বিশেষ কিছু উপায় পালনে শাশুড়ি-বৌমার সম্পর্কে মিষ্টতা ফেরানো সম্ভব। সেগুলি কী, জেনে নিন।
আরও পড়ুন:
শাশুড়ি-বৌমার সম্পর্ক সুন্দর করে তোলার জ্যোতিষ টোটকা:
- বৌমারা শাশুড়িকে একজোড়া রুপোর নুপূর উপহার দিন। এর ফলে শাশুড়ির মন শান্ত হবে, যা আপনাদের সম্পর্কে মাধুর্য আনতে সাহায্য করবে।
- বাড়ির উত্তর-পূর্ব দিকটি সর্বদা পরিষ্কার রাখুন। অন্যথায় শাশুড়ির সঙ্গে বৌমার সম্পর্ক কখনও ভাল হয় না। সম্পর্কে ঝগড়া-অশান্তি লেগেই থাকে।
আরও পড়ুন:
- বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকের দেওয়ালে একটি পরিবারের ছবি ঝোলান। সেই ছবিতে যেন বৌমা এবং শাশুড়ি উভয়েই উপস্থিত থাকে তা মাথায় রাখা জরুরি। অন্যথায় সুফল প্রাপ্তি ঘটবে না। এ ছাড়া বাড়ির অন্যান্য দিকের দেওয়ালে এই ছবি ঝোলানো যাবে না।
- বাড়ির ভিতর কাঁটাযুক্ত গাছ রাখা এড়িয়ে চলুন। বদলে লাকিবাম্বু বা তুলসীগাছ রাখা যেতে পারে। এর ফলে সম্পর্কের বোঝাপড়া বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:
- রান্নাঘরে শাশুড়ি-বৌমা উভয়েই একসঙ্গে কাজ করেন। তাই হেঁশেলের বাস্তু বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি। রান্নাঘরে কালো রঙের পাথর বা টালি ব্যবহার করা এড়িয়ে চলুন। অন্যথায় সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পায় বলে মনে করা হয়।