Advertisement
E-Paper

ফেব্রুয়ারিতে কেনাবেচা এবং যে কোনও চুক্তির ক্ষেত্রে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরী মেষ রাশির

মেষ রাশিচক্রের প্রথম রাশি। রাশি অধিপতি মঙ্গল অবস্থান করছে নিজ রাশিতে। আগামী ২২ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে পরবর্তী বৃষ রাশিতে গমন করবে। বৃষ (দ্বিতীয়) রাশিতে অবস্থান করছে রাহু।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ০৮:২২

মেষ রাশিচক্রের প্রথম রাশি। রাশি অধিপতি মঙ্গল অবস্থান করছে নিজ রাশিতে। আগামী ২২ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে পরবর্তী বৃষ রাশিতে গমন করবে। বৃষ (দ্বিতীয়) রাশিতে অবস্থান করছে রাহু। আগামী ২২ ফেব্রুয়ারি মঙ্গলের রাশি পরিবর্তনের পর রাহু এবং মঙ্গলের একত্রিত অবস্থান। বৃশ্চিক (অষ্টম) রাশিতে অবস্থান করছে কেতু। মকর (দশম) রাশিতে একত্রে অবস্থান করছে রাশি অধিপতি শনি, বৃহস্পতি, শুক্র এবং রবি। রবি ১২ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে পরবর্তী রাশি কুম্ভে গমন করবে। শুক্র ২১ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে পরবর্তী কুম্ভ রাশিতে গমন করবে। কুম্ভ (একাদশ) রাশিতে অবস্থান করছে বুধ। বুধ ৩০ জানুয়ারি থেকে বক্রগতি প্রাপ্ত হওয়ার কারণে আগামী ৪ ফেব্রুয়ারি পুনরায় মকর রাশিতে আগমন ঘটবে। ২১ ফেব্রুয়ারি সম্মুখাভিমুখ গতি প্রাপ্ত হবে। সারা মাস মকরেই অবস্থান করবে।

রাশি অধিপতির নিজক্ষেত্রে অবস্থানে মানসিক শক্তি, উদ্দীপনা বৃদ্ধি পেলেও হঠকারিতা ও উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা। শুভ ফল আশা করা যায় ধনস্থানের ক্ষেত্রে। সোনা, শিক্ষা, খাদ্যদ্রব্য, লোহা, তেল, চিকিৎসা সংক্রান্ত, রাসায়নিক দ্রব্য, স্থাবর সম্পত্তি ইত্যাদি বিষয়ে বিনিয়োগে লাভের সম্ভাবনা।

চতুর্থ রাশিতে শনি এবং বৃহস্পতির দৃষ্টির ফলে মধ্যম ফল আশা করা যায় জমি, বাড়ি এবং যানবাহন সুখের ক্ষেত্রে। পারিবারিক সদস্যদের সঙ্গে মনোমালিন্য বা মতবিরোধদের আশঙ্কা। স্থাবর সম্পত্তি এবং যানবাহন কেনাবেচার চুক্তির ক্ষেত্রে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরী।

পঞ্চম রাশি অধিপতির শুভ অবস্থানে শুভ ফল আশা করা যায় সন্তান সুখের ক্ষেত্রে। সন্তানের কারণে গর্বিত হওয়ার সম্ভাবনা। শুভ সাধারণ পড়াশোনার ক্ষেত্র। মধ্যম উচ্চশিক্ষার ক্ষেত্র।

ষষ্ঠ রাশি অধিপতি মাসের শুরু থেকে ২১ তারিখ পর্যন্ত বক্রগতি এবং রাশিতে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি সম্পর্ক। এর ফলে মধ্যম ফল রোগ ব্যধির ক্ষেত্রে। বিশেষ সচেতনতা অবলম্বন প্রয়োজন গলা, ঠোঁট এবং ত্বকের রোগের প্রতি। মধ্যম শত্রু, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র এবং ঋণের ক্ষেত্রে।

সপ্তম রাশির সঙ্গে মঙ্গল এবং শনির দৃষ্টি সম্পর্কের ফলে মধ্যম ফল দাম্পত্য সুখের ক্ষেত্রে। মানসিক উত্তেজনা মনোমালিন্য, হঠকারিতা দাম্পত্য সুখে হানির কারণ হতে পারে।

ভাগ্য রাশির অধিপতি শনির সঙ্গে অবস্থান করলেও মাসের শুরু থেকে ১২ তারিখ পর্যন্ত সূর্যের (রবির) খুব কাছে থাকার কারণে নিস্ক্রিয় থাকবে। মধ্যম ফল আশা করা যায় ভাগ্য ক্ষেত্রে।

কর্মরাশির অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থানে শুভ ফল আশা করা যায় কর্মক্ষেত্রে।

একাদশ বা আয় বা লাভ রাশির অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান শুভ হলেও মাসের ১৩ তারিখ থেকে রবির অবস্থান আয় বা লাভের ক্ষেত্রে সামান্য সমস্যা দিলেও এই দুই ক্ষেত্র শুভই বলা যায়।

Aries
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy