বিয়ে কেবল দু’টি মানুষের হয় না, এই শুভ কাজে এক হয় দু’টি পরিবারও। বর-কনে যেমন সাত পাকে বাঁধা পড়েন, ঠিক তেমন ভাবে দুই পরিবারের মধ্যেও যেন বাঁধা হয়ে যায় এক গাঁটছড়া। পবিত্র এই বন্ধন জুড়ে নেয় দুই দিকের আত্মীয়দের। সে কারণে বিয়ে ঠিক হওয়ার পর থেকেই সব আশা, আনন্দ, উৎসাহের মাঝে প্রায় সব পাত্র-পাত্রীর মনে প্রশ্ন আনাগোনা করতে থাকে, কেমন হবে তাঁর হবু শ্বশুরবাড়ি! সম্বন্ধ করে বিয়েতে তো বটেই, প্রেমজ বিয়ের ক্ষেত্রেও থাকে এই ভাবনা। বিশেষ করে মেয়েরা এ বিষয়ে দুশ্চিন্তায় ভোগেন বেশি। জন্মকুণ্ডলীতে বিশেষ এক গ্রহের অবস্থান থেকেই জানা যেতে পারে এই প্রশ্নের উত্তর। জ্যোতির্বিজ্ঞান মতে সূর্য যদিও নক্ষত্র, কিন্তু জ্যোতিষশাস্ত্রে তাকে গ্রহ হিসাবেই বিবেচনা করা হয়ে থাকে। কোষ্ঠীর অষ্টম ঘরে যদি আদিত্যদেব অবস্থান করেন, সে ক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ি কেমন হবে জেনে নিন—
আরও পড়ুন:
- ১। শ্বশুরবাড়িতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আধিক্য থাকবে।
- ২। পারিবারিক মর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর বিশেষ জোর দেওয়া হবে।
- ৩। আপনার জীবনসঙ্গীর পরিবারে পিতৃস্থানীয় কারও মতামত প্রাধান্য পাবে।
- ৪। শ্বশুরবাড়ির দিকের আত্মীয়দের পরস্পরের মধ্যে অহংবোধ দেখা যাবে।
আরও পড়ুন:
- ৫। পরিবারের সদস্যেরা কে কেমন গুরুত্ব পেতে পারেন সে বিষয়ে খুব স্পষ্ট সীমারেখা টানা থাকবে।
- ৬। জীবনসঙ্গীর আত্মীয়েরা আপনার জীবনে তাঁদের তাৎপর্য প্রমাণ করার জন্য অধীর হবেন।
- ৭। শ্বশুরবাড়ির অনেক সদস্য সরকারি চাকুরে হবেন বা প্রশাসনিক কাজে যুক্ত থাকবেন।