Advertisement
E-Paper

কর্মীদের দমিয়ে রাখার বদলে মতামত প্রকাশের সুযোগ দেয়, তাল মিলিয়ে কাজও করে! পাঁচ রাশি বস্‌ হিসাবে সেরা

অনেক বস্‌ই রয়েছেন যাঁরা পুরনো কাজের ধরন ভুলে গিয়ে নতুনের সঙ্গে মানিয়ে নিতে পারেন না। কিন্তু কিছু রাশির ব্যক্তিরা রয়েছেন যাঁরা বস্‌ হিসাবে সত্যিই ভাল, তেমনটাই জানাচ্ছে শাস্ত্র।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৮:০২

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বর্তমানে কাজের ধরন বদলাচ্ছে। পরিবর্তন হচ্ছে কর্মীদের মতামত এবং চাহিদাও। তাই বস্‌ হিসাবে যাঁরা রয়েছেন, তাঁদেরও সেই বদলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া জরুরি। অন্যথায় ঘটে মতবিরোধ। দলগত ভাবে কাজ করতেও অসুবিধা হয়। এরই সঙ্গে নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়াও জরুরি। তবে সকলের পক্ষে এমনটা করা সম্ভব হয় না। অনেক বস্‌ই রয়েছেন যাঁরা পুরনো কাজের ধরন ভুলে গিয়ে নতুনের সঙ্গে মানিয়ে নিতে পারেন না। কিন্তু কিছু রাশির ব্যক্তিরা রয়েছেন যাঁরা বস্‌ হিসাবে সত্যিই ভাল, তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। কর্মক্ষেত্রে বস্‌কে ঘিরে আমাদের মনে যে ভয় দানা বেঁধে থাকে, এঁদের সঙ্গে কাজ করলে সে সব চিন্তা দূর হয়ে যায়। তালিকায় কারা রয়েছেন, জেনে নিন।

কোন রাশির ব্যক্তিরা বস্‌ হিসাবে উপযুক্ত?

মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা প্রযুক্তির সঙ্গে খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে পারেন। এ সকল জাতক-জাতিকা অত্যন্ত সাহসী হন। ঝুঁকিপূর্ণ কাজ করতে মোটেও ভয় পান না। শাস্ত্রমতে, তাই বস্‌ হিসাবে এঁরা খুব ভাল হন। দলের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার কায়দা এঁদের জানা আছে।

বৃষ: বৃষ জাতক-জাতিকারাও বস্‌ হিসাবে উপযুক্ত। তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এঁদের ধৈর্য হয় প্রশংসনীয়। কর্মীদের স্বস্তিদায়ক পরিবেশে কাজ করার সুযোগ করে দেন এঁরা। বৃষ জাতক-জাতিকারা তাঁর অধীনে কাজ করা মানুষদের দমিয়ে রাখেন না, বরং তাঁদের মতামতকে গুরুত্ব দেন। সেই কারণে এঁরা বস্‌ হিসাবে উল্লেখযোগ্যতা পান।

সিংহ: আত্মকেন্দ্রিক হলেও সিংহ জাতক-জাতিকাদের কর্মদক্ষতা হয় প্রশংসনীয়। এঁরা রাত-দিন এক করে কাজ করতে পারেন। দলগত ভাবে কাজ করার ক্ষেত্রেও এগিয়ে রয়েছেন সিংহ রাশির ব্যক্তিরা। শাস্ত্রমতে, কাজের ক্ষেত্রে এঁরা নিজেদের দম্ভকে পিছনে ফেলে আসেন। সেই কারণে যে কোনও কর্মীর সঙ্গে এঁরা খুব ভাল ভাবে মিশে যেতে পারেন। দলকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এঁরা যা কিছু করতে পারেন।

কন্যা: যে কোনও কাজ নিখুঁত ভাবে করায় বিশ্বাসী কন্যা জাতক-জাতিকারা। এই রাশির ব্যক্তিদের অধীনে কাজ করলে কর্মদক্ষতা উন্নত হবেই। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। হয়তো একটু বেশি বকা খেতে হবে। কিন্তু তা নিজের জন্যই উপকারী প্রমাণিত হয় শেষে গিয়ে। কর্মীর প্রয়োজনে কন্যা জাতক-জাতিকাদের যে কোনও সময় পাশে পাওয়া যায়। বস্‌ হয়েও দলের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে চলায় বিশ্বাসী এঁরা।

বৃশ্চিক: যে কোনও কাজ পরিকল্পনা করে করতে পছন্দ করেন বৃশ্চিক জাতক-জাতিকারা। সেই কারণে এই রাশির ব্যক্তিরা নেতৃত্বদানে বাকিদের থেকে এগিয়ে থাকেন। বৃশ্চিক জাতক-জাতিকারা সর্বদা দলের কর্মীদের মতামত জানতে উৎসাহ দেখান। এঁরা নিজেরা কোনও সিদ্ধান্ত নেন না। দলের হয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার হলে সর্বদা সকলের সঙ্গে কথা বলেই নেন। বস্‌ হিসাবে এঁদের ভাল বলে জানাচ্ছে শাস্ত্র।

Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy