লাফিং বুদ্ধ ঘরে রাখার খুবই উপকারিতা রয়েছে। ঘর থেকে কর্মক্ষেত্র, সব জায়গাতেই লাফিং বুদ্ধের মূর্তি রাখার চল রয়েছে। তবে সেটিকে ঘরে বা অফিসে রাখার আগে কয়েকটা নিয়ম খুব ভাল করে জেনে নিতে হবে। নির্দিষ্ট নিয়ম মেনে সঠিক দিকে যদি লাফিং বুদ্ধের মূর্তি রাখতে পারা যায়, তা হলে এর উপকারিতা হয় দেখার মতো।
ভিন্ন জায়গায় লাফিং বুদ্ধ রাখার ফলগুলি কী?
১) অফিসে এই মূর্তি রাখলে কর্মের চাহিদা আরও বেড়ে যায়। অর্থনৈতিক উন্নতি প্রচুর পরিমাণে হয় এবং কর্মে সফলতার উচ্চ শিখরে পৌঁছোতে বেশি সময় লাগে না।
আরও পড়ুন:
২) বাড়ির বাগানে যদি এই মূর্তি স্থাপন করা যায় তা হলে নানা রকম খারাপ চিন্তাভাবনা থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে মানসিক চাপের কবল থেকে রেহাই মেলে। শান্ত ভাবে জীবন যাপন করা যায়। পূর্ণ সফলতা প্রাপ্তির উদ্দেশ্যে লাফিং বুদ্ধের সামনে বসে প্রতি দিন মন্ত্রজপ করতে হবে।
৩) ঠাকুরঘরে এই মূর্তি রাখলে ভীষণ উপকার পাওয়া যায়। এর ফলে বাড়িতে পজ়িটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। দুঃখের পরিবেশ কেটে গিয়ে বাড়িতে সুখের সময় বিরাজ করে।
আরও পড়ুন:
৪) চাকরির পথে আসা বিভিন্ন বাধা কাটাতে এবং পেশাজীবনে উন্নতি লাভের লক্ষ্যে বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে লাফিং বুদ্ধের মূর্তি রাখতে পারেন। খুব ভাল ফল পাবেন।
৫) গৃহের পূর্ব দিকে লাফিং বুদ্ধের মূর্তি রাখলে গৃহের সুখ-শান্তি বজায় থাকে এবং পরিবারের একে অপরের সঙ্গে সদ্ভাব থাকে।
আরও পড়ুন:
৬) বাড়ির সদর দরজার দিকে মুখ করে এই মূর্তি রাখা যেতে পারে। এর ফলে বাড়িতে কোনও নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না। তবে এই মূর্তি যেন মাটিতে না রাখা হয়। লাফিং বুদ্ধের মূর্তি সর্বদা মাটি থেকে অন্তত আড়াই ফুট উপরে রাখতে হবে।
৭) পড়াশোনার ঘরে এই মূর্তি রাখা যেতে পারে। এর ফলে পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। পড়ার ঘরে মূর্তিটিকে নিজের দিকে মুখ করে বসাতে হবে, তা হলে আরও ভাল ফল পাবেন।