Advertisement
E-Paper

১২টি রাশির মধ্যে সবথেকে শক্তিশালী রাশি কোনগুলি জেনে নিন

১২টি রাশির মধ্যে সবথেকে ক্ষমতাশালী রাশি যে চারটি তা হল — মেষ, বৃশ্চিক, কুম্ভ ও মকর।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ০০:৫৯

আমাদের রাশি চক্রে মোট ১২টি রাশি যথা-- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই এক একটি রাশির ক্ষমতা এক এক রকম। এই ১২টি রাশির মধ্যে সব থেকে ক্ষমতাবান চারটি রাশি। জ্যোতিষশাস্ত্রের প্রাকৃতিক উপাদান বলতে জল, বায়ু, অগ্নি ও পৃথিবীকে বোঝায়। এমন যে চারটি রাশি এই চার উপাদানের প্রতীক, জ্যোতিষ শাস্ত্রে তাদেরকেই সবথেকে শক্তিশালী রাশি হিসেবে চিহ্নিত করেছে। ১২টি রাশির মধ্যে সবথেকে ক্ষমতাশালী রাশি যে চারটি তা হল — মেষ, বৃশ্চিক, কুম্ভ ও মকর।

মেষ- মেষ রাশি অগ্নির প্রতীক। এই রাশির মধ্যে সবসময় অফুরন্ত এনার্জি লক্ষ্য করা যায়। কোনও বিষয়েই কারও ওপর ভরসা করতে পারে না। সব সময় নিজের কাজ নিজে করতে পছন্দ করে। প্রাণশক্তি বেশি থাকায় এদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হল এরা কর্মতৎপর ও উদ্যমী। লক্ষ্য নির্ধারিত থাকলে কে কী ভাবল সে নিয়ে মাথা ঘামায় না। দ্রুত কর্ম প্রাপ্তিতেই আনন্দ।

বৃশ্চিক- বৃশ্চিক রাশি জলের প্রতীক। এদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারলে তাদের ওপর এরা অত্যন্ত বিশ্বাসী। কিন্তু এদের কেউ আঘাত করলে বা মনে দুঃখ দিলে এরা তাদের প্রতি হিংস্র বা তাদের প্রতি এদের ভাবনা একদমই নেতিবাচক হয়ে যায়। এরা যে কোনও সিদ্ধান্ত বিদ্যুৎ গতিতে নিতে পারে। এরা স্বাধীনতাপ্রিয় ও দূরদর্শী।

Advertisement

আরও পড়ুন: মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন মহিলারা কী করবেন না

কুম্ভ- কুম্ভ রাশি বায়ু বা বাতাসের প্রতীক। ১২টি রাশির মধ্যে কুম্ভ রাশি নিজের আবেগ গোপন রাখার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ। যে কোনও বিষয় হোক না কেন এরা কখনই বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে না। এদের বুদ্ধির জোর হয় প্রবল। যে কোনও কাজ বুদ্ধির দ্বারা জয় করতে চায় আর তাতে সফলও হয়। কিন্তু এরা অত্যন্ত একগুঁয়ে স্বভাবের হয়। যেটা মনে করবে সেটা করেই ছাড়বে। ভোগ ও ত্যাগ দুই ব্যাপারেই পারদর্শী হয়।

মকর- মকর রাশি পৃথিবীর প্রতীক। অন্যান্য রাশির তুলনায় মকর রাশির ভাবনা শক্তি হয় প্রখর। এদের ভাবনা হয় প্রগতিশীল। যে কোনও বিষয়ে এই প্রগতিশীল ভাবনাই এদের এগিয়ে নিয়ে যায়। অন্যায় কাজে কখনও লিপ্ত হয় না বরং ভাল কাজে আনন্দ পায়।

Rashi Powerful 4 Rashis Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy