Advertisement
E-Paper

রাস্তায় পড়ে থাকা লেবু-লঙ্কায় ভুলে পা দিয়ে ফেলেছেন? অশুভ শক্তি থেকে রক্ষা পেতে মানুন বিশেষ উপায়

রাস্তায় হাঁটার সময় কিসে পা পড়ে যাচ্ছে, সর্বদা সেই বিষয়ে সচেতন থাকা সম্ভব হয় না। সে ক্ষেত্রে দোকান থেকে খুলে ফেলা লঙ্কা-লেবু হোক বা পুজোর ফুল, যে কোনও কিছুতে পা পড়ে যেতেই পারে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৭:৫৭
astro

ছবি: (এ আই সহায়তায় প্রণীত)।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রাস্তার পড়ে থাকা বিভিন্ন জিনিস কখনও পাড়িয়ে ফেলতে নেই। শাস্ত্রেও এ নিয়ে নানা নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে। বিশেষ করে, পুজোর ফুল, লেবু-লঙ্কা, কাপড়ের টুকরো প্রভৃতি জিনিসে পা ফেলতে নিষেধ করেন বাড়ির বড়রা। সে সকল জিনিসে পা পড়লে আমাদের উপর অশুভ প্রভাব পড়ে বলে মনে করা হয়। নানা দিক থেকে সমস্যায় জড়িয়ে পড়তে হয়। সফলতার পথে বিভিন্ন বাধা চলে আসে। যদিও রাস্তায় হাঁটার সময় সর্বদা কিসে পা পড়ে যাচ্ছে সেই বিষয়ে সচেতন থাকা সম্ভব হয় না। সে ক্ষেত্রে দোকান থেকে খুলে ফেলা লঙ্কা-লেবু হোক বা পুজোর ফুল, যে কোনও কিছুতে পা পড়ে যেতেই পারে। এর ফলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলেও, সেই অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার উপায়ের কথাও শাস্ত্রে বলা রয়েছে। এমন হলে কী করবেন, জেনে নিন।

রাস্তা দিয়ে হাঁটার সময় লঙ্কা-লেবুতে পা পড়ে গেলে কী করবেন?

ঘরে ঢোকার আগে জুতো ভাল করে ধুয়ে নিন। তার পর একমুঠো নুন নিয়ে তাতে অল্প জল দিয়ে হাত-পা ভাল করে ঘষে ধুয়ে নিতে হবে। এর পর ঘরে ঢুকে সোজা স্নানে যেতে হবে। স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল ও সৈন্ধব লবণ মিশিয়ে স্নান করুন। স্নান সেরে বেরিয়ে একটা ফটকিরির টুকরো নিয়ে মাথার চারপাশে সাত বার ঘুরিয়ে দরজার বাইরে ফেলে দিন। তার পর সাতটা লবঙ্গ নিয়ে পুনরায় মাথার চারিপাশে সাত বার ঘোরান। এ বার সেই লবঙ্গগুলো একটা মাটির প্রদীপে কর্পূরের সঙ্গে জ্বালান। সেই ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে ছাইটা বাড়ির বাইলে ফেলে দিন। সব শেষে তিন বার হনুমান চালিশা পাঠ করুন। এর ফলে সেই অশুভ শক্তি আপনার কোনও ক্ষতি করতে পারবে না। বাড়িতেও নেগেটিভ শক্তির প্রবেশ বাধাপ্রাপ্ত হবে।

Advertisement
Astro Tips Astrology Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy