লটারি খেলা মানে ভাগ্যের পরীক্ষা নেওয়া। সেই পরীক্ষায় সকলে সফল হন না। বহু মানুষই রয়েছেন যাঁরা দিনের পর দিন প্রাপ্তির আশায় লটারি কেটে ব্যর্থ হন। অর্থ লাভের প্রত্যাশা নিয়ে গিয়ে শূন্য পকেটে ফিরে আসেন। তার বদলে হাতে থাকা টাকাও খোয়া যায়। তবে এই ক্ষতির নেপথ্যে আমরাই থাকি। লটারি কাটলেই ভাগ্য বদলে যাবে এই ধারণা নিয়ে টিকিট কাটতে চলে যাই। কিন্তু কাটার আগে প্রাপ্তিযোগ আছে কি না সেটা যাচাই করে দেখি না। তাই মাসুল গুণতে হয়। লটারি কেটে লাভ তখনই হয়, যখন প্রাপ্তির সম্ভাবনা থাকে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ ৮ তারিখ থেকে ১৪ তারিখের মধ্যে লটারি কেটে কোন রাশি কেমন ফল পাবে, জেনে নিন।
আরও পড়ুন:
মেষ– লটারির দিকে মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা খুব একটা ভাল নয়। লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।
বৃষ– বৃষ রাশির ব্যক্তিদের জন্য সপ্তাহের মধ্য ভাগটা বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
মিথুন– ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের পুরোটাই মিথুন জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখা যাচ্ছে। এই সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে।
আরও পড়ুন:
কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকারা খুব চিন্তাভাবনা করে এই সপ্তাহে লটারির দিকে এগোন। বিশেষ প্রাপ্তিযোগ নেই।
সিংহ– সপ্তাহের শেষ ভাগে সিংহ রাশির জাতক-জাতিকারা এক বার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।
কন্যা– ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে কন্যা রাশির ব্যক্তিদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।
আরও পড়ুন:
তুলা– তুলা রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে খুব বেশি লটারির দিকে না এগোনোই ভাল হবে। ভাগ্য সঙ্গ না-ও দিতে পারে।
বৃশ্চিক– লটারিতে ভাগ্য পরীক্ষার জন্য এই সপ্তাহটা বৃশ্চিক জাতক-জাতিকাদের জন্য মধ্যম প্রকৃতির থাকবে। যদিও মন চাইলে এক বার চেষ্টা করে দেখতে পারেন।
ধনু– এই সপ্তাহের যে কোনও সময়ে ধনু রাশির জাতকেরা লটারি কাটতে পারেন। খুব ভাল প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
মকর– মকর রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। ভাগ্য যাচাই করে দেখতে চাইলে লটারি কাটতে পারেন।
কুম্ভ– ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে কুম্ভ রাশির জাতক-জাতিকারা লটারির টিকিট কাটতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে।
মীন– মীন রাশির জাতকদের জন্য সপ্তাহের প্রথম ভাগটা বেশ ভাল দেখাচ্ছে। ভাগ্যকে যাচাই করে নিন।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)