পয়লা বৈশাখ মানেই সব কিছু নতুন করে শুরু করার ইচ্ছা। পুরনোকে বিদায় দিয়ে নতুনকে আহ্বান জানানোর উৎসব পয়লা বৈশাখ। এই দিনে বহু মানুষের মধ্যেই নতুন জিনিস কেনার প্রতি আগ্রহ দেখা যায়। কেবল নিজেদের সাজানোর নয়, ঘর সাজানোর জিনিস কেনার প্রতিও ঝোঁক দেখতে পাওয়া যায়। এরই সঙ্গে চলে দেদার ভূরিভোজ। এ সবের জন্য প্রয়োজন টাকার। হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে সাহায্য করতে পারে একমাত্র লটারি। তবে লটারি কাটলেই যে পুরস্কার পাওয়া যাবে এমনটা নয়। রাশির ভিন্নতায় লটারিতে পুরস্কার পাওয়া বা না পাওয়াটা নির্ভর করে। জ্যোতিষীর থেকে জেনে নিন, বাংলা সন ১৪৩৩-এর প্রথম দিন লটারি কেটে কারা লাভবান হতে পারেন।
আরও পড়ুন:
কোন কোন রাশির লটারিপ্রাপ্তির যোগ রয়েছে?
মেষ– মেষ রাশির জাতকেরা পয়লা বৈশাখে লটারির টিকিট কাটা নিয়ে বিশেষ সতর্ক থাকুন। লটারি কাটা এড়িয়ে চলাই ভাল হবে।
বৃষ– নতুন বাংলা বছরের প্রথম দিন বৃষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে লটারিতে পুরস্কারের আশা কম রাখাই ভাল হবে।
মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকটা বেশ মজবুত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মন চাইলে লটারি কাটতে পারেন।
আরও পড়ুন:
কর্কট– পয়লা বৈশাখের দিনটা কর্কট রাশির জাতক-জাতিকাদের বেশ ভাল কাটবে। আর্থিক দিকে সফলতা প্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। লটারি কেটে দেখতে পারেন।
সিংহ– বাংলা বছরের প্রথম দিন লটারির দিকে না যাওয়াই সিংহ জাতক-জাতিকাদের জন্য ভাল হবে।
কন্যা– কন্যা রাশির ব্যক্তিদের এই দিন কোনও ভাবেই লটারি কাটা উচিত হবে না।
আরও পড়ুন:
তুলা– লটারি থেকে দূরে থাকাই তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য লাভদায়ক হবে বলে মনে করা হচ্ছে।
বৃশ্চিক– পয়লা বৈশাখের দিন লটারি কেটে বৃশ্চিক জাতক-জাতিকাদের ভাগ্য বদলে যাবে বলে মনে করা হচ্ছে।
ধনু– ধনু রাশির জাতকদের আর্থিক দিকটা এই সময় বেশ ভাল দেখা যাচ্ছে, তাই লটারি কাটার ইচ্ছা থাকলে কাটতেই পারেন।
আরও পড়ুন:
মকর– পয়লা বৈশাখের দিন মকর রাশির জাতক-জাতিকারা কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন। বড় অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।
কুম্ভ– লটারির দিক দিয়ে কুম্ভ জাতক-জাতিকারা পয়লা বৈশাখের দিন খুব ভাল ফল পাবেন।
মীন– মীন রাশির জাতকদের পয়লা বৈশাখে অর্থ নিয়ে কোনও সুখবর আসতে পারে। তাই এক বার লটারি কেটে দেখতে পারেন।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)