Advertisement
E-Paper

নববর্ষ উদ্‌‌যাপনে হোটেলে নাচের সময় ১২ বছরের নাবালিকার শ্লীলতাহানি! পাকড়াও যুবক

নববর্ষ উদ্‌‌যাপন উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে একটি পাঁচতারা হোটেলে গিয়েছিল নাবালিকা। সেখানে তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ১৯:২০
অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। প্রতীকী ছবি।

নববর্ষের উদ্‌‌যাপনের সময় মুম্বইয়ের বিলাসবহুল হোটেলে ১২ বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জুহু এলাকার একটি হোটেলে। সোমবার এই খবর প্রকাশ্যে এসেছে।

পুলিশ সূত্রে খবর, নববর্ষ উদ্‌‌যাপন করতে জুহু এলাকায় একটি হোটেলে বাবা-মায়ের সঙ্গে গিয়েছিল ওই নাবালিকা। সেখানে ২৯ বছর বয়সি এক যুবক তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।

রবিবার রাত ৩টে নাগাদ হোটেলের মধ্যে নববর্ষ উদ্‌‌যাপন উপলক্ষে সকলে নাচে অংশ নিয়েছিলেন। সেই সময় ‘ডান্স ফ্লোরে’ নাচ করছিল নাবালিকা। সেখানে ছিলেন ওই যুবকও। নাচ করার সময়ই নাবালিকার গায়ে আপত্তিকর ভাবে স্পর্শ করেন বলে অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।

এর পরই বাবা-মাকে ঘটনাটি জানায় নাবালিকা। বিষয়টি জানানো হয় হোটেলের কর্মীদেরও। জানাজানি হয়েছে বুঝতে পেরে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত যুবক। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। তাঁকে পাকড়াও করা হয়েছে।

নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা ও পকসো আইনে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Crime national news New Year police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy