Advertisement
E-Paper

কিশোরীকে গণধর্ষণ, হাত-পা বাঁধা অবস্থায় কুয়ো থেকে উদ্ধার

কিশোরীর বয়ানের ভিত্তিতে তার পরিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তৃতীয় জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১৩:২১
কুয়োর ভিতর থেকে কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। প্রতীকী ছবি।

কুয়োর ভিতর থেকে কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। প্রতীকী ছবি।

এক কিশোরীকে গণধর্ষণের পর কুয়োয় ফেলে দিল দুষ্কৃতীরা। কুয়োর ভিতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মউতে।

পুলিশ সূত্রে খবর, বাড়ির বাইরে আবর্জনা ফেলতে গিয়েছিল কিশোরী। কিন্তু তার পর থেকে কিশোরীর আর খোঁজ মেলেনি। বেশ কিছু ক্ষণ সময় কেটে গেলেও কিশোরী ঘরে না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তার বাবা-মা।

পুলিশ জানিয়েছে, কিশোরীর বাড়ি থেকে ২০০ মিটার দূরে ক্ষেতের মধ্যে একটি শুকনো কুয়ো থেকে গোঙানির আওয়াজ পান বেশ কয়েক জন শ্রমিক। কোথা থেকে আওয়াজ আসছে তা লক্ষ করে কুয়োর কাছে পৌঁছতেই চমকে ওঠেন তাঁরা। শ্রমিকদের দাবি, তাঁরা দেখেন, কুয়োর মধ্যে নগ্ন অবস্থায় পড়ে রয়েছে এক কিশোরী। তার হাত-পা বাঁধা। মুখে কাপড় গোঁজা। সঙ্গে সঙ্গে তাঁরা স্থানীয়দের খবর দেন। খবর দেওয়া হয় পুলিশকেও। পুলিশ এসে ওই কিশোরীকে উদ্ধার করে।

কিশোরীর বয়ানের ভিত্তিতে তার পরিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তৃতীয় জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন মউয়ের পুলিশ সুপার ত্রিভুবন নাথ।

Gangrape Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy