অবিচার হলে সুরক্ষাকবচ হিসেবে সংবিধান রয়েছে, অধিকার লঙ্ঘন বলে বিচারের দরজা খোলা রয়েছে, দুর্বলের কণ্ঠ রোধ করা হলে তাঁর কথা শোনার জন্য আদালত রয়েছে। এই তিন ক্ষেত্রে দেশের মানুষের গভীর আস্থা রয়েছে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধী শিবির মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে সংবিধান সংশোধনের চেষ্টার অভিযোগ তুলছে। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থাকে নিয়ন্ত্রণ করার অভিযোগ তুলছে। কার্যত তারই জবাবে রবিবার দিল্লিতে সলিসিটর জেনারেল তুষার মেহতার লেখা দু’টি বই প্রকাশ অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ‘‘আমাদের সংবিধান নিঃসন্দেহে দূরদৃষ্টি ও জ্ঞানের আখর নিয়ে লেখা হয়েছিল। গত ৭৬ বছরে ভারতের মতো খুব কম দেশই প্রতিটি সাংবিধানিক স্বাতন্ত্র্য রক্ষা করেছে, প্রাতিষ্ঠানিক সীমারেখা রক্ষা করেছে।’’
সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে অমিত শাহের গুজরাত থেকেই ঘনিষ্ঠতা। মেহতা বলেন, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী না হলেও তাঁর বই উদ্বোধন করতেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সূর্যকান্ত, অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমণির সঙ্গে সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতি, প্রায় সমস্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উপস্থিত ছিলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)