Advertisement
E-Paper

পাঁচ পথকুকুরকে ভ্যানে চাপিয়ে ঘুরছেন বৃদ্ধ, পাশে বসে করছেন গল্পও, মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

এক বৃদ্ধ হাতল ধরে তাঁর ভ্যানটি টেনে নিয়ে যাচ্ছেন। ভ্যানে পাঁচ ‘আরোহী’ও রয়েছে। আসনে দাঁড়িয়ে রয়েছে পাঁচ পাঁচটি পথকুকুর। তাদের ভ্যানে চাপিয়েই রাস্তায় ঘুরছেন সেই বৃদ্ধ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৯:২৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভ্যানে গুচ্ছের জিনিস রাখা। হাতল থেকে আবার কয়েকটি ব্যাগও ঝুলছে। তার মধ্যে ভ্যানের উপর আবার পাঁচটি পথকুকুর চেপে বসেছে। তাদের তাড়িয়ে না দিয়ে হাতল ধরে ভ্যানটি টানতে শুরু করলেন এক বৃদ্ধ। কিছু দূর যাওয়ার পর আবার ভ্যানে বসে পথকুকুরদের আদর করতে করতে খোশগল্প জুড়লেন। কুকুরগুলিও লেজ নাড়তে নাড়তে বৃদ্ধের আশপাশে ঘোরাঘুরি করতে লাগল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘বিদিত শর্মা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বৃদ্ধ হাতল ধরে তাঁর ভ্যানটি টেনে নিয়ে যাচ্ছেন। ভ্যানে পাঁচ ‘আরোহী’ও রয়েছে। আসনে দাঁড়িয়ে রয়েছে পাঁচ পাঁচটি পথকুকুর। তাদের ভ্যানে চাপিয়েই রাস্তায় ঘুরছেন এক বৃদ্ধ। কিছু দূর ভ্যান টানার পর ক্লান্ত হয়ে ভ্যানের আসনে বসে পড়েন তিনি।


কুকুরগুলি তাঁর কাছে ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। বৃদ্ধও সেই পথকুকুরগুলিকে আদর করতে করতে নিজের মনে কথা বলতে থাকেন। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে, ভিডিয়োটি দেখার পর ভালবাসার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বৃদ্ধের কাছে নামমাত্র সম্বল রয়েছে। কিন্তু ধনসম্পত্তির কাছে মানবিকতা সব সময় জিতে যায়। এই বৃদ্ধ আবার সে কথা প্রমাণ করলেন। ভিডিয়োটি দেখে মন ভরে গেল।’’

Viral Video animal video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy