Advertisement
E-Paper

Viral: ১০০০ কেজি মাছ, ২৫০ কেজি মিষ্টি, ১০টি ছাগল, ৫০টি মুরগি...মেয়ের শ্বশুরবাড়িতে গেল ভেট

ট্রাকে করে সেই উপহার পৌঁছয় মেয়ের শ্বশুরবাড়ি। বিপুল উপহার দেখে অবাক সবাই। উপহার সামগ্রীর ভিডিয়ো ছড়িয়েছে নেটমাধ্যমেও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১৪:০৬
মেয়েকে বিপুল উপহার বাবার

মেয়েকে বিপুল উপহার বাবার ছবি: টুইটার থেকে।

সদ্য বিবাহিতা মেয়েকে ১০০০ কেজি মাছ উপহার দিলেন বাবা। সেই সঙ্গে মিষ্টি, ছাগল, সব্জি, আচারও দিয়েছেন তিনি। তেলুগু ঐতিহ্য অনুসারে অশধ মাসম (পবিত্র মাস) উপলক্ষে এই উপহার মেয়েকে দিয়েছেন তিনি।

উপহারের তালিকায় রয়েছে ১০০০ কেজি মাছ, ১০০০ কেজি সব্জি, ২৫০ কেজি চিংড়ি, ২৫০ কেজি মুদিখানার সামগ্রী, ২৫০ শিশি আচার, ২৫০ কেজি মিষ্টি, ৫০টি মুরগি ও ১০টি ছাগল। ট্রাকে করে সেই উপহার পৌঁছয় মেয়ের শ্বশুরবাড়ি। বিপুল উপহার দেখে অবাক সবাই। উপহার সামগ্রীর ভিডিয়ো ছড়িয়েছে নেটমাধ্যমেও।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে। সেখানকার বাসিন্দা বাত্তুলা বলরাম কৃষ্ণ পেশায় একজন ব্যবসায়ী। পুদুচেরিতে পবন কুমার নামের এক ব্যবসায়ীর সঙ্গে মেয়ে প্রত্যুশার বিয়ে দিয়েছেন তিনি। বিয়ের পরে প্রথম বার এই উৎসব পালন করছেন মেয়ে। বলরাম চেয়েছিলেন, মেয়ের প্রথম উৎসব অন্য রকম হোক। সেই জন্যই এত উপহার পাঠিয়েছেন তিনি।

Gifts daughter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy