বৈসরনে হামলার দিন শুধু তিন জঙ্গিই নয়, হামলাস্থলের আশপাশে আত্মগোপন করে ছিল অতিরিক্ত জঙ্গি। হামলার সময় যদি নিরাপত্তাবাহিনী চলে আসত, তাদের প্রত্যাঘাতের জবাব দেওয়ার জন্য এবং হামলাকারী জঙ্গিদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ‘ব্যাক আপ’ হিসাবে কাজ করত তারা। যাতে তাদের উপস্থিতি আর কেউ টের না পান, তাই হামলাকারী জঙ্গিদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিল অতিরিক্ত ওই জঙ্গিরা। জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তদন্তে এমনই তথ্য উঠে এসেছে।
এনআইএ সূত্রের দাবি, পহেলগাঁওয়ে হামলায় জড়িত জঙ্গিরা পালাতে পারেনি। তারা দক্ষিণ কাশ্মীরেই আত্মগোপন করে আছে। তবে ওই অঞ্চলে আরও অনেক জঙ্গি লুকিয়ে রয়েছে বলেও ওই সূত্রের দাবি। পাহাড়ি জঙ্গলে যাতে আরও অনেক দিন ধরে লুকিয়ে থাকা যায়, তার জন্য নিজেদের সঙ্গে খাবার এবং প্রয়োজনীয় সামগ্রীও বহন করছে হামলাকারী জঙ্গি দলটি। স্থানীয় সহযোগিতা ছাড়া জঙ্গিদের পক্ষে এত দিনের খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী বহন করা সম্ভব নয় বলে মনে করছেন তদন্তকারীরা। এই সহযোগিতা কারা পৌঁছে দিচ্ছেন, সেই সূত্রেরও খোঁজ চালাচ্ছেন তাঁরা।
আরও পড়ুন:
এনআইএ সূত্রে খবর, হামলার পর জঙ্গিরা পার্কের বাঁ দিকের বেড়া টপকে জঙ্গলের দিকে পালিয়ে যায়। হামলার সময় জঙ্গিরা উচ্চ নিরাপত্তার যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নিজেদের মধ্যে কথোপকথন চালাচ্ছিল। যে যোগাযোগ ব্যবস্থায় কোনও সিম কার্ড লাগে না। কী কথোপকথন হচ্ছে তা-ও চিহ্নিত করা যায় না। এনআইএ সূত্রে খবর, বৈসরন উপত্যকায় তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহারের প্রমাণ মিলেছে। তার মধ্যে দু’টি ফোনের সিগন্যাল চিহ্নিত করা গিয়েছে। হামলার ঘটনার তদন্তে সন্দেহের তালিকায় আড়াই হাজারেরও বেশি মানুষ রয়েছেন। তার মধ্যে পুলিশি হেফাজতে রয়েছেন ১৮৬ জন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা